ভারতের প্রতিবেশী দেশগুলো আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। প্রতিবেশীরা পছন্দ করছে না। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই বিষয়টিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরুত্ব দেওয়ার উচিত বলে মন্তব্য করছেন দেশটির সাবেক কৃষি ও প্রতিরক্ষামন্ত্রী শারদ পাওয়ার।শনিবার (০৯ আগস্ট) নাগপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শারদ পাওয়ার। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ৫০ শতাংশ শুল্ক ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি।শারদ পাওয়ার বলেন, “ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা ট্রাম্পের চাপ দেওয়ার একটি কৌশল। জাতীয় স্বার্থ রক্ষায় এ মূহূর্তে সরকারকে ভারতীয় জনগণের সমর্থন দেওয়া উচিত।”ট্রাম্পের কাছে মোদির পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে কি না? এ প্রশ্নে কোনো মন্তব্য না করে তিনি বলেন, “ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হন তখন তার কাজ করার স্টাইল আমরা দেখেছিলাম। আমার মনে হয়, তার ওপর কারও কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি আবেগপ্রবণ হয়ে মনে যা আসে তাই বলেন।”প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের যে ব্যাপক অবনতি ঘটেছে সেটিকে উপেক্ষা করা উচিত নয় মন্তব্য করে সাবেক এ মন্ত্রী বলেন, “আমরা কীভাবে প্রতিবেশী দেশগুলোর কাছে যাচ্ছি সেটিকে আমরা উপেক্ষা করতে পারি না। আজ পাকিস্তান আমাদের বিরুদ্ধে। অপরদিকে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ আমাদের সঙ্গে খুশি নয়। প্রতিবেশীরা আমাদের থেকে সরে যাচ্ছে। আমি মনে করি মোদির এ বিষয়টি উপেক্ষা করা উচিত হবে না। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কোন্নয়নে আমাদের মনোযোগ দিতে হবে।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আর্জেন্টিনাসহ ৬ দেশকে মোটা অংকের জরিমানা করল ফিফা
আর্জেন্টিনাসহ ৬ দেশকে মোটা অংকের জরিমানা করল ফিফা

ফুটবলে ‘বর্ণবাদ’কে খুব নিন্দনীয় হিসেবে দেখা হয়। সম্প্রতি এই অভিযোগে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ মোট ৬টি দেশকে বড় অংকের জরিমানা করেছে ফিফা। Read more

গাজার মানুষকে আমরা অনাহারে থাকতে দিতে পারি না: ব্রিটিশ প্রধানমন্ত্রী
গাজার মানুষকে আমরা অনাহারে থাকতে দিতে পারি না: ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কায়ার স্টারমার বলেছেন, ইসরায়েলের বোমা হামলার শিকার নিষ্পাপ শিশুদের দুর্ভোগের মাত্রা সম্পূর্ণ অসহনীয়, গাজার মানুষকে আমরা অনাহারে থাকতে Read more

৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ কাল
৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ কাল

আগামীকাল সোমবার ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার ফল প্রকাশিত হবে। রবিবার (২০ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) Read more

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বৈঠক নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতীয় Read more

এনসিপিতে পদ ফিরে পেলেন মাহিন সরকার
এনসিপিতে পদ ফিরে পেলেন মাহিন সরকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এর মাধ্যমে তিনি আবার তার পূর্বের পদে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন