পটুয়াখালীর গলাচিপা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্প এলাকায় স্থাপিত সাংবাদিক গনি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অতি বৃষ্টি, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগে প্রায়ই বিদ্যালয় প্রাঙ্গণ জলাবদ্ধ হয়ে থাকে। নেই খেলার মাঠ, পাকা সড়ক কিংবা নিরাপদ পরিবেশ। ফলে দুর্ভোগে পড়ছেন কোমলমতি শিক্ষার্থীরা, এমনকি শিক্ষকরাও।২০১৬ সালে অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের শিক্ষা দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করে বিদ্যালয়টি। বর্তমানে এতে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৮৪ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষকের সংখ্যা ৫ জন, এর মধ্যে একজন শারীরিকভাবে প্রতিবন্ধী এবং আরেকজন কিডনি জটিলতায় আক্রান্ত।বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মিথ জেরিন সাগর জানান, বিদ্যালয়ে প্রবেশ পথের পাশে বিশাল একটি পুকুর, যা শিক্ষার্থীদের জন্য এক ভয়ংকর মরণফাঁদ। মাঠ না থাকায় খেলাধুলা ও এসেম্বলি হয় বারান্দায়। পুকুরটি আংশিক ভরাট করা হলে মাঠ তৈরি করা সম্ভব। পাশাপাশি জরুরি ভিত্তিতে সীমানা প্রাচীর নির্মাণ এবং মাটির রাস্তা পাকা করা প্রয়োজন।বিদ্যালয়ের সামনের পুকুরটি এতটাই নিকটে যে শিক্ষার্থীরা খেলাধুলা কিংবা সমাবেশে নামতে পারে না। বরং স্কুলের বারান্দাতেই পিটি ও অন্যান্য কার্যক্রম চালাতে হয়। এছাড়া, খোলা সীমানার কারণে বহিরাগত ও গবাদিপশুর অবাধ বিচরণে পাঠদান ব্যাহত হয়।পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. হাবিব জানায়, স্কুলের সামনের বড় পুকুরের পাশ দিয়ে আসতে খুব ভয় পাই। খেলাধুলা করতে পারি না। পানিতে ডুবে যায়, আমরা স্কুলে আসতে পারি না।এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার দুই মেয়ের স্কুলে যাতায়াতে অনেক সমস্যা হয়। পুকুরের পাশ দিয়ে চলাচল করে, কোনো দুর্ঘটনা ঘটলে গরিব মানুষ কী করবো? ভালো পরিবেশ নাই একদম।স্থানীয় বাসিন্দা মোসা. সিলভিয়া হাসান বলেন, স্কুলে পড়াশোনা ভালো হয় কিন্তু পরিবেশ ভালো নাই। স্কুলে যাতায়াতের একমাত্র রাস্তাটিও ভালো নাই। টিউবওয়েল ছিল একটাও, তাও নষ্ট হয়ে গেছে।শারীরিক প্রতিবন্ধী শিক্ষক নাসরিন লিজা বলেন, আমি কৃত্রিম পা নিয়ে চলাফেরা করি। বর্ষায় বিদ্যালয়ে আসা খুব কষ্টের। মাটির রাস্তা বৃষ্টিতে ডুবে যায়। রিকশাও আসে না সহজে। এখানে দুর্ভোগের শেষ নাই।অন্য শিক্ষক খবির হোসেন জানান, আমার দুটি কিডনি নষ্ট ছিল, স্ত্রী একটি কিডনি দিয়েছেন। দূরের স্কুলে যাওয়া সম্ভব না বলে এখানে যোগ দিয়েছি। বর্ষায় ও জোয়ারে বিদ্যালয়ের সামনের পানি জমে থাকে, ডুবে যায় রাস্তা। অনেক সময় ঘটে দুর্ঘটনা।এ ব্যাপারে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আরিফ হোসেন বলেন, বিদ্যালয়ের সমস্যা আমরা দেখেছি। পুকুর ভরাট, খেলার মাঠ ও রাস্তা পাকাকরণে উদ্যোগ নেওয়া হয়েছে। সীমানা প্রাচীর নিয়েও সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলছে। দ্রুতই কাজ শুরু হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে পাঁচটি বাংলা ড্রেজার মেশিনসহ পাইপ ধ্বংস
মির্জাপুরে পাঁচটি বাংলা ড্রেজার মেশিনসহ পাইপ ধ্বংস

টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বাংলা ড্রেজার মেশিনসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) Read more

ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি শাহিন আলম Read more

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার Read more

আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই
আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই

 না ফেরার দেশে চলে গেছেন দেশের খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। শুক্রবার( ২০ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর Read more

বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু
বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটির অফিসিয়াল রিসেলার হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট Read more

মেক্সিকতে ধর্মীয় উৎসবে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলি, নিহত ১২
মেক্সিকতে ধর্মীয় উৎসবে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলি, নিহত ১২

মেক্সিকোর গুয়ানাহুয়াতো প্রদেশে ধর্মীয় উৎসব চলাকালে এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।বৃহস্পতিবার (২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন