গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে এগারোটায় কবি নজরুল কলেজের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে ‘সাংবাদিক হত্যার বিচার চাই’, ‘মুক্ত গণমাধ্যম চর্চার সুযোগ চাই’, ‘সত্য বলা কি অপরাধ? তাহলে সাংবাদিক হত্যা কেন, ইন্টেরিম জবাব দে’ লেখা সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে দাঁড়ায় সাংবাদিক সমিতির সদস্যরা।মানববন্ধনে কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সাদ বলেন, ‘সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানি নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর এক নির্মম ও বর্বর আঘাত। একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার মতো ঘটনা একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে কল্পনাও করা যায় না।’তিনি আরো বলেন, ‘এই ঘটনা আমাদের বাকরুদ্ধ করেছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু, সেই দায়িত্ব পালনে চরম ব্যর্থতা আজ গাজীপুরের রাস্তায় সাংবাদিক তুহিনের রক্তে লেখা হয়েছে। এই দায় রাষ্ট্র কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না।’কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) সভাপতি মো. আতিক হাসান শুভ বলেন, ‘প্রকাশ্যে একজন গণমাধ্যমকর্মীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় আমি নির্বাক। এটা এই সরকার ও প্রশাসনের দুর্বলতার জানান দেয়। দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠা করা না গেলে আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র কিছুই থাকবে না।’কনকসাসের সভাপতি আরো বলেন, ‘সব সরকারের শাসনামলেই গণমাধ্যমের টুঁটি চেপে ধরার একটা নোংরা মন মানসিকতা বিদ্যমান থাকে। সাংবাদিকরা দুর্নীতি বা চাঁদাবাজির নিউজ করলেই মারধর, জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়। বিগত সময়ে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার যদি ঠিকভাবে হতো তাহলে আজকে আর এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটতো না।’অতি দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মায়েদের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানালেন তারেক রহমান
মায়েদের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানালেন তারেক রহমান

মা বেগম খালেদা জিয়াসহ বিশ্বের সকল মা’কে শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রবিবার Read more

অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০
অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০

অস্ট্রেলিয়ার জনপ্রিয় সমুদ্রসৈকত বন্ডাই বিচে ভয়াবহ বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রবিবার Read more

হবিগঞ্জের ৩টি আসনে মনোনয়ন পেলেন গউছ, জীবন ও ফয়সল
হবিগঞ্জের ৩টি আসনে মনোনয়ন পেলেন গউছ, জীবন ও ফয়সল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে Read more

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে শীতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঘাটে Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে গেল রাশিয়া
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে গেল রাশিয়া

রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে Read more

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ ইব্রাহিম নামের আড়াই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনায় জান্নাতুল আইভি (৫) ও ওয়াসিফা (২) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন