‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামানকে জবাই করে হত্যা ও বাংলাদেশের আলো’র গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে ধরে নিয়ে হাত-পা থেঁতলে দেয়ার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৭ আগস্ট ২৫) রাতে উপজেলার কৃষ্ণচূড়া চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার। সঞ্চালনা করেন মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।হত্যাকাণ্ড ও হামলার ঘটনার নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর হিরা, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, গৌরীপুর বিএমএসএফের সহসভাপতি মো. আব্দুল কাদিও, প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, যুগ্ম সম্পাদক হলি সিয়াম শ্রাবণ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, অর্থ সম্পাদক শামীম আলভী, প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মতিউর রহমান খান, কার্যনির্বাহী সদস্য শ্যামল ঘোষ, শামীম আনোয়ার, আল-ইমরান খান প্রমুখ।উল্লেখ্য যে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা করা হয়। একই এলাকায় বুধবার সাংবাদিক আনোয়ার হোসেনকে ধরে নিয়ে হাত-পা থেঁতলে দেয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মনোনয়ন পরিবর্তনের দাবিতে আবারও ট্রেন আটকিয়ে হিরণ সমর্থকদের বিক্ষোভ
মনোনয়ন পরিবর্তনের দাবিতে আবারও ট্রেন আটকিয়ে হিরণ সমর্থকদের বিক্ষোভ

ময়মনসিংহ–৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে টানা চার দিন ধরে বিক্ষোভ করছে মনোনয়নবঞ্চিত Read more

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল করল মাদাগাস্কার
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল করল মাদাগাস্কার

গণআন্দোলনে মুখে দেশ ছেড়ে পালানো মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দুই সপ্তাহ আগে তিনি ক্ষমতা হারিয়ে দেশ Read more

লোহাগাড়ায় ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
লোহাগাড়ায় ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়ায় সামাজিক ও মানবিক সংগঠন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও গরীব পরিবারের মাঝে ভ্যান গাড়ি,সেলাই মেশিনসহ বিভিন্ন Read more

ডাক্তারদের হাতের লেখা ঠিক করার নির্দেশ দিলেন ভারতীয় আদালত
ডাক্তারদের হাতের লেখা ঠিক করার নির্দেশ দিলেন ভারতীয় আদালত

ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সম্প্রতি সব ডাক্তারকে স্পষ্টভাবে বড় হাতের অক্ষরে প্রেসক্রিপশন লিখতে নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, পড়তে সুবিধাজনক Read more

মুক্তি পেয়ে ফিলিস্তিনি জানলেন তার সব সন্তানকে হত্যা করেছে ইসরায়েল
মুক্তি পেয়ে ফিলিস্তিনি জানলেন তার সব সন্তানকে হত্যা করেছে ইসরায়েল

সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে প্রায় দুই হাজার ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। তারা গতকাল সোমবার (১৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন