বরিশাল নগরীতে ব্যাটারিচালিত একটি অটো গাড়ি চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। অভিযানে চুরি হওয়া অটো গাড়ির বিভিন্ন যন্ত্রাংশও উদ্ধার করা হয়েছে।থানা সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট বিকেল ৩টা ১৫ মিনিটে নগরীর বাংলা বাজার মোড়ে অটোচালক মো. রিয়াজ যাত্রী পরিবহনের জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় এক ব্যক্তি রুপাতলী যাওয়ার কথা বলে অটোটি রিজার্ভ করেন। তার সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে অবস্থান করছিল।পরবর্তীতে দক্ষিণ আলেকান্দা ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকায় পৌঁছে তারা চালককে জানায়, বাসা থেকে কিছু মাল আনতে হবে। তখন আরেকটি অটো ডেকে চালককে পাঠানো হয়। পরিকল্পনা অনুযায়ী সেই সুযোগে চক্রটি অটোটি নিয়ে চম্পট দেয়। অনেক খোঁজাখুঁজির পর চালক রিয়াজ মালিককে বিষয়টি জানান এবং থানায় অভিযোগ করেন।মামলার তদন্তে নেমে কোতোয়ালী মডেল থানার এসআই মানিক সাহার নেতৃত্বে এবং এএসআই রাজ্জাক, ইসমাইল হোসেন ও জিয়াউর রহমানের সহায়তায় ৭ আগস্ট রাতে লাকুটিয়া সড়ক এলাকা থেকে প্রথম আসামি মো. মিরাজুল ইসলাম (৩০) এবং বিকেল ৩টার দিকে বাগানবাড়ী এলাকা থেকে দ্বিতীয় আসামি মো. মিরাজ হাওলাদার (৪৫)-কে গ্রেফতার করা হয়।তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল ৩টা ৪০ মিনিটে চুরি হওয়া অটো গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে পুলিশ। উভয় আসামির বাড়ি বরিশালের বিভিন্ন এলাকায়।বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে বরিশাল কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তারা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জেন বারকিনের প্রথম হারমেস ব্যাগ বিক্রি হলো ১০ মিলিয়ন ডলারে
জেন বারকিনের প্রথম হারমেস ব্যাগ বিক্রি হলো ১০ মিলিয়ন ডলারে

বিশ্বজুড়ে বারকিন ব্যাগকে মর্যাদা ও বিলাসিতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তবে এবার সর্বপ্রথম তৈরি হওয়া বারকিন ব্যাগটি নিলামে বিক্রি Read more

গজারিয়ায় উন্নয়ন প্রকল্প ও সেতুর স্থান পরিদর্শন করলেন এমপি রতন
গজারিয়ায় উন্নয়ন প্রকল্প ও সেতুর স্থান পরিদর্শন করলেন এমপি রতন

গজারিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও একাধিক সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।শুক্রবার (৩ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

কালিয়াকৈর বিএনপির সাবেক নেতা পারভেজ আহমেদ বহিষ্কার ও গ্রেফতার
কালিয়াকৈর বিএনপির সাবেক নেতা পারভেজ আহমেদ বহিষ্কার ও গ্রেফতার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্র, নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদকে Read more

যুব এশিয়ান গেমসে বাংলাদেশের দ্বিতীয় পদক
যুব এশিয়ান গেমসে বাংলাদেশের দ্বিতীয় পদক

যুব এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় পদক জিতেছে বাংলাদেশ। স্বাগতিক বাহরাইনকে ১০৬–১৭ পয়েন্টে উড়িয়ে দিয়ে ব্রোঞ্জ জয় নিশ্চিত করেছে কাবাডি দল। Read more

মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত ভালভ, ঢাকার গ্যাস সরবরাহ স্বাভাবিক
মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত ভালভ, ঢাকার গ্যাস সরবরাহ স্বাভাবিক

রাজধানীর মিরপুর রোডের ক্ষতিগ্রস্ত গ্যাসের ভালভটি মেরামত করে নতুন ভালভ প্রতিস্থাপন করা হয়েছে, এতে করে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।শনিবার (১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন