গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।নিহত মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন নিহত তুহিন। এরপর রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’।এরপর বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও জবাই করে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ বিষয়ে বাসন থানার ওসি শাহীন খান বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কি কারণে এ খুনের ঘটনা ঘটেছে জানার চেষ্টা চলছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে মিশুকের চাপায় শিশুর মৃত্যু
সিরাজদিখানে মিশুকের চাপায় শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বেপরোয়া দ্রুতগতির ইজিবাইকের (মিশুক) ধাক্কায় চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম আরিয়ান (৪)। সোমবার (২০ অক্টোবর) Read more

বিশ্ব হাতি দিবস আজ, অথচ হাতির জগৎই নেই!
বিশ্ব হাতি দিবস আজ, অথচ হাতির জগৎই নেই!

রাত তখন সাড়ে ১২টা। বাইরে মুষলধারে বৃষ্টি। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি টিলাপাড়া গ্রামে ষাটোর্ধ্ব বৃদ্ধা ছুরতন নেছা প্রতিদিনের মতোই একাকি Read more

বাবার স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোলেন ছেলে
বাবার স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোলেন ছেলে

একদিন জাতীয় দলের জার্সিতে নিজের ছেলের সঙ্গে একই মাঠে খেলতে নামার স্বপ্ন দেখছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি বছর Read more

আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে আ.লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে আ.লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার (৩১ আগস্ট) Read more

‘মুক্তিযুদ্ধে সুন্দরবন ও পশুর নদীসহ বাংলার প্রাণপ্রকৃতি গুরুত্বপূর্ণ অবদান রাখে’
‘মুক্তিযুদ্ধে সুন্দরবন ও পশুর নদীসহ বাংলার প্রাণপ্রকৃতি গুরুত্বপূর্ণ অবদান রাখে’

‘মুক্তিযুদ্ধে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, পশুর নদীসহ বনসংলগ্ন নদ-নদী গুরুত্বপূর্ণ অবদান রাখে। মুক্তিযোদ্ধাদের অন্যতম প্রিয় শ্লোগান ছিলো "তোমার আমার ঠিকানা, পদ্মা Read more

প্রধান উপদেষ্টা আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন
প্রধান উপদেষ্টা আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল রবিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন