হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামে নিখোঁজ হওয়ার ৩ দিন পর মুনতাহা (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার বদরগাজী এলাকায় সুতাং নদীতে একটি গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে লাশটি পাওয়া যায়। মুনতাহা হলদিউড়া গ্রামের প্রবাসী সবুজ মিয়ার মেয়ে।স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে বাড়ির পাশে সুতাং নদীতে হাত ধুতে গিয়ে নিখোঁজ হয় মুনতাহা। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিস টানা দুদিন অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।বৃহস্পতিবার বদরগাজী এলাকায় নদীতে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তার আত্মীয়-স্বজনকে খবর দেন। পরে স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন ও উদ্ধার করে নিয়ে আসেন।পাইকপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ফারুক মিয়া স্থানীয়দের বরাত দিয়ে এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, ‘মুনতাহা সুতাং নদীতে পড়ে গেলে আরেকটি শিশু তার বাড়িতে এসে খবর দেয়। তবে পরিবারের সদস্যরা পৌঁছানোর আগেই সে ¯্রােতে ভেসে যায়।’ চুনারুঘাট থানার এসআই সালাহ উদ্দিন বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে একটি শিশুর লাশ উদ্ধারের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই ঐক্য বিনষ্টের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
জুলাই ঐক্য বিনষ্টের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

জুলাই ঐক্য বিনষ্টকারী এবং উপদেষ্টা পরিষদে ভারতীয় দোসরদের অপসারণ ও জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জুলাই ঐক্য।বৃহস্পতিবার (২২ Read more

দেশে কমেছে স্বর্ণের দাম
দেশে কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ Read more

খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম: সারজিস আলম
খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম: সারজিস আলম

লন্ডন থেকে দেশে ফেরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।মঙ্গলবার Read more

নির্বাচনের পর পুরোনো ঠিকানায় ফিরে যাব: ধর্ম উপদেষ্টা
নির্বাচনের পর পুরোনো ঠিকানায় ফিরে যাব: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কাজ সরকার করে যাচ্ছে। এ নির্বাচনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন