মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধভাবে ড্রাম ট্রাক দিয়ে মাটি ভরাটের অপরাধে একজনকে কারাদণ্ড এবং অপর একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি মাটি কাটার যন্ত্র (বেকু) ও একটি বালুভর্তি ট্রাক জব্দ করা হয়।মঙ্গলবার (৬ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের কুমারভোগ ব্রিজসংলগ্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল।এ সময় তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি মাটি কাটার যন্ত্র ও একটি বালুভর্তি ট্রাক জব্দ করা হয়। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে সড়ক পরিবহন আইনে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড এবং অপর একজনকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ১ লাখ ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।তিনি আরো বলেন, জনস্বার্থে অবৈধভাবে মাটি ভরাট ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা
জীবননগরে শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে একসময় খেজুর গাছে ভরপুর ছিল। শীত আসলেই ব্যস্ত হয়ে পড়তেন গাছিরা। বিকেল হলেই গাছে Read more

ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক
ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক

যশোরের শার্শার সীমান্ত পথে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) Read more

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

মধ্যপ্রাচ্যে চলতি বছরে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, মে মাসের শেষার্ধে অর্থাৎ Read more

যশোরে দাদার লাঠির আঘাতে শিশুর মৃত্যু
যশোরে দাদার লাঠির আঘাতে শিশুর মৃত্যু

যশোরে দাদার লাঠির আঘাতে এক মাস বয়সী শিশু মাহেরা ওরফে মিনতাহার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে নিজের স্ত্রীকে মারতে Read more

গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা গ্রেপ্তার
গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা গ্রেপ্তার

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে পৌর যুবদলের সদস্যসচিব গোলাম মাহতাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার টরকী বাসস্ট্যান্ডের ঈগল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন