টটেনহ্যামের সঙ্গে দীর্ঘ ১০ বছরে সম্পর্ক চুকিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) পা রাখলেন সন হিউং-মিন। লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।মঙ্গলবার (৫ আগস্ট) নিজ দেশ সফররত টটেনহ্যাম স্কোয়াড থেকে আলাদা হয়ে লস অ্যাঞ্জেলেসে উড়ে যান এই দক্ষিণ কোরিয়ান তারকা। সেদিন রাতে তিনি উপস্থিত ছিলেন লস অ্যাঞ্জেলেস বনাম টাইগ্রেস ম্যাচে, গ্যালারিতে বসেই দেখেছেন নতুন দলের খেলা। মাঠের স্ক্রিনে তাকে দেখানো হলে উল্লাসে ফেটে পড়ে দর্শক।বেশ কয়েকটি গণমাধ্যম বলছে, বুধবার (৬ আগস্ট) সনকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে লস অ্যাঞ্জেলেস। জানা গেছে, ট্রান্সফার ফি হিসেবে ক্লাবটি ২০ মিলিয়ন ডলারের বেশি দিয়েছে, যা এমএলএস ইতিহাসে সর্বোচ্চ। লস অ্যাঞ্জেলেসে টটেনহ্যাম সতীর্থ লরিসের সঙ্গে পুনর্মিলন হচ্ছে সনের। টটেনহ্যামের হয়ে ৪৫৪ ম্যাচে ১৭৩টি গোল করেছেন তিনি। তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো, তার নেতৃত্বেই দীর্ঘ ১৭ বছরের শিরোপা খরা কাটিয়েছে দলটি। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার বাইরে সবচেয়ে বড় কোরিয়ান প্রবাসী কমিউনিটি লস অ্যাঞ্জেলেসেই। এই শহরেই রয়েছে বিশাল সংখ্যক কোরিয়ান দর্শক ও সমর্থক। ফলে বাণিজ্যিক দিক থেকেও সন হিউং-মিনের আগমন এলএএফসির জন্য লাভজনক হতে পারে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২০ জেলে আটক
ভোলায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২০ জেলে আটক

ভোলার চরফ্যাশনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর রাতে উপজেলার Read more

এইচএসসি পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তা
এইচএসসি পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তা

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা আগামী ২৬ জুন শুরু হচ্ছে। ১১টি শিক্ষা বোর্ড এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে। প্রশ্ন ও Read more

নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এর জন্য প্রতিবেশীদের থেকে কোনো নসিহত গ্রহণের Read more

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর ও রক্তের গ্রুপ যুক্ত করার নির্দেশ
শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর ও রক্তের গ্রুপ যুক্ত করার নির্দেশ

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষা সচিবকে অবিলম্বে Read more

গাজায় মানবিক পরিস্থিতি দেখতে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত
গাজায় মানবিক পরিস্থিতি দেখতে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত

অবরুদ্ধ গাজার ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি ও খাদ্য সহায়তা কেন্দ্রগুলো দেখতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।শুক্রবার (০১ Read more

গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রশংসা করে যা বললেন বাইডেন
গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রশংসা করে যা বললেন বাইডেন

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি জিম্মিদের মুক্তিকে স্বাগত জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  একইসঙ্গে ‘নতুনভাবে এই যুদ্ধবিরতি চুক্তি করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন