বাংলাদেশ জাতীয় দলের জন্য অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ বরাবরই খুব সীমিত। ২০১৫ বিশ্বকাপের পর দেশটিতে জাতীয় দলের আর কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। তাছাড়া অস্ট্রেলিয়ায় বাংলাদেশ সবশেষ দ্বিপাক্ষীক সিরিজ খেলেছে প্রায় ১৭ বছর আগে। অস্ট্রেলিয়ার মতো সম্পূর্ণ আলাদা কন্ডিশনে খেলতে না পারায়, বাংলাদেশের ক্রিকেটাররা অভ্যস্ত নন সেই পরিবেশে। তবে জাতীয় দলে না হলেও, এবার দ্বিতীয়বারের মতো ‘এ’ দলের ক্রিকেটাররা অংশ নিতে যাচ্ছেন টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে। গতবার এই প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল হাই পারফরম্যান্স ইউনিট।এবার সাত দলের এই টুর্নামেন্টে নেতৃত্বে থাকছেন নুরুল হাসান সোহান। দুই ধাপে দলটি অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে আগামীকাল ও পরশু। সফরের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক সোহান জানান, অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে এই টুর্নামেন্ট শুধু শেখার নয়, বরং ভালো পারফর্ম করে ফাইনালে ওঠাই মূল লক্ষ্য।সোহান বলেন, ‘শুধু শেখার কথা বললে চলবে না। শেখা তো চলতেই থাকবে, সেটা জীবনের অংশ। তবে যেহেতু আমরা একটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, তাই লক্ষ্য হওয়া উচিত ট্রফি জয়।এদিকে আগামী বছর বাংলাদেশ অস্ট্রেলিয়ায় দুইটি টেস্ট ম্যাচ খেলবে। তাই বিষয়টি মাথায় রেখে এই সফরে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চার দিনের টেস্ট ম্যাচ আয়োজন করেছে বিসিবি। আর সেই দলে রাখা হয়েছে টেস্ট দলের খেলোয়াড় নাঈম হাসান ও হাসান মাহমুদের মতো ক্রিকেটারদেরও। সোহান বলেন, ‘সামনের বছর যেহেতু টেস্ট আছে, এটা আমাদের জন্য দারুণ সুযোগ, বিশেষ করে যাঁরা টেস্ট খেলবেন তাঁদের জন্য। কিন্তু এখন যেহেতু আমরা বড় একটা টি–টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, তাই আপাতত মাথায় টি–টোয়েন্টিটাই ঘুরছে। চার দিনের দল তো এখনো যায়নি। (টেস্ট দলের) যাঁরাই খেলবেন, এটা তাঁদের জন্য বড় সুযোগ।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’
অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কারের জন্য বাংলাদেশ থেকে এবার প্রতিনিধিত্ব করবে ‘বাড়ির নাম শাহানা’। আসন্ন ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসরে Read more

‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা
‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে 'মডেল'টা অনুসরণ করছে, আওয়ামী লীগের Read more

নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নাটোরের নলডাঙ্গার মাধনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মাধনগর Read more

পদত্যাগ করেছেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন
পদত্যাগ করেছেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৭ মে) ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিলে পরিচালনা পর্ষদ Read more

প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের
প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার Read more

আকাশে মেঘ নেই, মাঠে নেই জল: ফুলবাড়ীর চাষিদের হাহাকার
আকাশে মেঘ নেই, মাঠে নেই জল: ফুলবাড়ীর চাষিদের হাহাকার

দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভরা বর্ষাকালেও খরা, চরম দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষিরা। চলছে আষাঢ় মাস। বর্ষার ভরা মৌসুম। তবুও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন