বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ২০১৮ সালে আবির্ভাব ঘটে বসুন্ধরা কিংসের। এরপর টানা পাঁচটি লিগ শিরোপা জিতেছে দলটি। তবে গত বছর ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সময়টা ভালো যাচ্ছে না ক্লাবটির।পরিস্থিতি এমন যে, বাংলাদেশের ক্লাব ফুটবলে কাড়ি-কাড়ি টাকা খরচ করা বসুন্ধরা কিংস বর্তমানে আর্থিক চাপে আছে। তাছাড়া গত মৌসুমে লিগ শিরোপা জেতাতো দূরের কথা, তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি তারা। টেবিল টপারদের থেকে ১০ পয়েন্ট কম নিয়ে মৌসুম শেষ করেছিল তারা।এবার ক্লাবের বিপক্ষে ফিফায় অভিযোগ দায়ের করেছে দলটির সাবেক কোচ ও ট্রেইনার। চুক্তিকৃত অর্থ না পাওয়ায় ক্লাবটির সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে ও ফরাসি ট্রেইনার খলিল চাকরৌন এ অভিযোগ দায়ের করেছেন।কিংসের সাবেক ফরাসি ট্রেইনার খলিল এখন ওমানে রয়েছেন। সেখান থেকে তিনি বলেন, ‘গত পরশু ফিফায় অভিযোগ করেছি। তারা অভিযোগের প্রাপ্তি স্বীকার করে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে এমন চিঠিও দিয়েছে।’খলিল তার পাওনা সম্পর্কে বলেন, ‘বসুন্ধরা কিংসের কাছে মার্চ-মে মাসের বেতন, বোনাস (ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপ) ফি এবং বেতন বিলম্ব প্রদানের জরিমানা প্রাপ্য। আমার মতোই পাওনা তিতের (রোমানিয়ান কোচ)। যখন ঢাকা ছেড়ে আসি তখন ক্লাব ম্যানেজার ওয়াসিম বলছিলেন আমাদের অর্থ দ্রুত পরিশোধ করবে। কয়েক মাস ইতোমধ্যে পেরিয়ে গেছে। আমরা সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম কিন্তু না হওয়ায় ফিফায় আবেদন করতে বাধ্য হয়েছি।’ফুটবলে ক্লাবের খেলোয়াড়-কোচ ও ক্লাবের মধ্যে দেনা-পাওনার বিবাদ খুবই স্বাভাবিক ঘটনা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলেও এ ধরনের ঘটনা হরহামেশায় ঘটে।সাধারণত এই সংক্রান্ত অভিযোগ হলে ফিফা খতিয়ে দেখে। খেলোয়াড়-কোচের দায়েরকৃত অভিযোগ সত্য হলে ক্লাবকে একটি সময়সীমা বেঁধে দেয় পরিশোধের জন্য। সেই সময়ের মধ্যে ক্লাব যদি সংশ্লিষ্ট অভিযোগ নিষ্পত্তি না করে, তখন ক্লাবের ওপর ফিফা ট্রান্সফার নিষেধাজ্ঞা কিংবা আর্থিক জরিমানা আরোপ করে। আবার অভিযোগের প্রেক্ষিতে ক্লাব যদি কোনো তথ্য-প্রমাণ উত্থাপন করতে পারে, সেক্ষেত্রে ফুটবলার-কোচের আবেদন খারিজ হওয়ার ঘটনাও আছে অনেক।এর আগে গত মৌসুমে ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাব তাদের এক উজবেক ফুটবলারকে চুক্তিকৃত অর্থ পরিশোধ করেনি। পরে সেই ফুটবলার ফিফায় অভিযোগ করেছিলেন। এই আবেদনের প্রেক্ষিতে ক্লাবটিকে ট্রান্সফার নিষেধাজ্ঞা দেয় ফিফা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
পাবনায় উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় যথাযথ ধর্মীয় মর্যাদা, আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। শনিবার (৭ জুন) সকালে Read more

মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি
মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলিম গণহত্যার দায়ে গুজরাটের কসাই উপাধি পেয়েছেন বহু আগেই।এরপর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সমালোচনা ও Read more

মাগুরায় ‘বিনা ধান ২৫’ এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
মাগুরায় ‘বিনা ধান ২৫’ এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

বিনা উদ্ভাবিত বোরো ধানের উন্নত জাত 'বিনা ধান ২৫' এর সাথে স্থানীয় রড মিনিকেট ধান প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ Read more

গাজায় মানবিক কাজে যুক্ত ৩৭ এনজিওকে ইসরাইলের নিষেধাজ্ঞা
গাজায় মানবিক কাজে যুক্ত ৩৭ এনজিওকে ইসরাইলের নিষেধাজ্ঞা

গাজায় ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী ৩৭টি মানবিক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইসরাইল। খবর এএফপি’রবৃহস্পতিবার (১ জানুয়ারি) তারা এই ঘোষণা Read more

দল হিসেবে আ.লীগের বিচারের তদন্ত শুরু
দল হিসেবে আ.লীগের বিচারের তদন্ত শুরু

দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর Read more

বিশ্বকে বদলাতে ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশ্বকে বদলাতে ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

বিশ্বকে বদলাতে তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন