রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গরমের অনুভূতি আগের দিনের তুলনায় কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।বুধবার (৬ আগস্ট) ঢাকা ও আশপাশের এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বইতে পারে।পূর্বাভাস অনুযায়ী, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।এদিকে সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, যশোর ও খুলনা অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকুন্দিয়ায় ধর্ষণ মামলা করায় বাদীকে মারধর করে প্রাণনাশের হুমকি
পাকুন্দিয়ায় ধর্ষণ মামলা করায় বাদীকে মারধর করে প্রাণনাশের হুমকি

কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে ধর্ষণ মামলা করায় ভাবীকে মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দেবরদের বিরুদ্ধে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।এ ঘটনার Read more

রাশিয়ায় ফের ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
রাশিয়ায় ফের ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

রাশিয়া আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। রোববার (০৩ জুলাই) দেশটির কুরিল দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।জার্মানির Read more

বায়তুল মোকাররমে হবে ঈদুল আজহার ৫ জামাত
বায়তুল মোকাররমে হবে ঈদুল আজহার ৫ জামাত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (০৩ জুন) ইসলামিক ফাউন্ডেশন থেকে Read more

ভাঙ্গুড়ায় জমে উঠেছে পশুর হাট, ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি
ভাঙ্গুড়ায় জমে উঠেছে পশুর হাট, ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি

 ঈদুল আজহা সামনে রেখে জমে উঠেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঐতিহ্যবাহী শরৎনগর পশুর হাট। যুগ যুগ ধরে এই হাটে দেশের বিভিন্ন Read more

গলা ব্যথা নিরাময়ের ঘরোয়া উপায়
গলা ব্যথা নিরাময়ের ঘরোয়া উপায়

ঋতু পরিবর্তনের সময় অনেকেই গলা ব্যথার সমস্যায় ভুগে থাকেন। আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন