শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর ভাঙনে একটি দুই তলা মসজিদ তলিয়ে গেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের জিরোপয়েন্ট এলাকার আলম খাঁর কান্দি জামে মসজিদটি তলিয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘আজ সকালেই খবর পেয়েছি আমাদের এলাকার মসজিদটি ভাঙনের কবলে ফাটল দেখা দিয়েছে। আমরা অনেকেই দ্রুত নদীর পাড়ে চলে আসি। একটু পরেই চোখের পলকে বিকট শব্দে মসজিদটি নদীর মধ্যে ভেঙে পড়ে। আমরা এলাকাবাসী খুবই আতঙ্কে আছি। আমাদের অনেকের ঘরবাড়ি চলে গেছে, বাকিগুলোও চলে যাবে।’স্থানীয় অনেকেই বলেন, ‘জিওব্যাগ ডাম্পিং করেও কোনোভাবেই নদী ভাঙন থামানো যাচ্ছে না। জানি না কবে এই ভাঙন থামবে। তবে অতি দ্রুত স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিতে হবে।’পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত বছর নভেম্বর মাসে জাজিরার পদ্মাসেতু প্রকল্পের ইন্সট্রাকশন ইয়ার্ড রক্ষাবাঁধের জিরোপয়েন্ট এলাকায় প্রথম ভাঙন শুরু হয়। এতে বাঁধের ১০০ মিটার অংশ নদীতে বিলীন হয়ে যায়। এরপর চলতি বছরের ৭ জুন, ৭ জুলাই, ৯ জুলাই, ২৩ জুলাই, ৩১ জুলাই ও সবশেষ ৫ আগস্ট মোট কয়েক দফা ভাঙনে বাঁধটির অন্তত ৭৫০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙনে ওই বাঁধের পাশে আলম খাঁরকান্দি, ওছিম উদ্দিন মাদবরকান্দি, উকিল উদ্দিন মুন্সিকান্দি এবং মাঝির ঘাট এলাকার অন্তত ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ৫০টি বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়া ভাঙন আতঙ্কেশতাধিক ঘরবাড়ি সরিয়ে নেয় স্থানীয়রা।এদিকে ভাঙন বৃদ্ধি পাওয়ায় ওই অঞ্চলের অন্তত ৬০০ পরিবার এবং মাঝিরঘাট বাজারের ২০০টির বেশি ব্যবসাপ্রতিষ্ঠান ঝুঁকিতে রয়েছে। ভাঙন ঠেকাতে অস্থায়ী ভিত্তিতে বালুভর্তি জিওব্যাগ ও জিওটিউব ডাম্পিং করছে পানি উন্নয়ন বোর্ড। এ পর্যন্ত ওই এলাকায় ১ লাখ ২০ হাজার জিও ব্যাগ ফেলা হয়েছে। তাতে ব্যয় হয়েছে ৫ কোটি টাকা। তবে ভাঙনের ফলে সেগুলোও কোনো কাজে আসেনি। উপরন্তু সেই জিওব্যাগ সমেত নদীর তীর ভেঙে আরও ১৫০ মিটার ভেতরে প্রবেশ করেছে।পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ তারেক হাসান বলেন, ‘আমরা প্রতিনিয়ত নদী ভাঙন ঠেকাতে আপদকালীন কাজ করছি। কিন্তু পদ্মা নদীতে যেই স্রোত, ভাঙন পুরোপুরি থামানো সম্ভব না। ভাঙন প্রতিরোধের একটি ব্যবস্থা, সেটি হলো স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা। আমরা ইতোমধ্যেই সে প্রস্তাবনা পাঠিয়েছি। প্রকল্প অনুমোদন শেষে আমরা কাজ শুরু করতে পারব।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমীর হামজাকে কুষ্টিয়া-৩ আসনে এমপি প্রার্থী ঘোষণা জামায়াতের
আমীর হামজাকে কুষ্টিয়া-৩ আসনে এমপি প্রার্থী ঘোষণা জামায়াতের

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছে ইসলামি বক্তা মুফতি আমীর হামজাকে।রোববার (২৫মে) বিকেলে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে Read more

ছুটির দিনেও খোলা কাস্টম হাউজ ও বন্দর, তবে নেই ব্যবসায়িক সাড়া
ছুটির দিনেও খোলা কাস্টম হাউজ ও বন্দর, তবে নেই ব্যবসায়িক সাড়া

রাজস্ব বোর্ডের নির্দেশে কাস্টম হাউজ ও বন্দর খোলা, তবে ব্যবসায়ীদের উপস্থিতি হতাশাজনক, প্রচারের সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শুক্রবার ও শনিবার Read more

জুলাই সনদের বিষয়ে শিগগিরই মতামত জানাবে বিএনপি
জুলাই সনদের বিষয়ে শিগগিরই মতামত জানাবে বিএনপি

জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে। পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির Read more

নিষিদ্ধ হওয়া কনটেন্ট নির্মাতাদের সুখবর দিলো ইউটিউব
নিষিদ্ধ হওয়া কনটেন্ট নির্মাতাদের সুখবর দিলো ইউটিউব

করোনা ও যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর কারণে পূর্বে নিষিদ্ধ করা কনটেন্ট নির্মাতাদের পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। মঙ্গলবার (২৩ Read more

বিএনপি নেতা সাইফুল হত্যা মামলায় একজন গ্রেপ্তার
বিএনপি নেতা সাইফুল হত্যা মামলায় একজন গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় আলোচিত বিএনপি নেতা সাইফুল সর্দার হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি চঞ্চল মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে Read more

অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা তৈরি করেছে ইরান
অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা তৈরি করেছে ইরান

পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের অস্ত্র কারখানা তৈরির দাবি করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। তবে কোন কোন দেশে এসব কারখানা তৈরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন