‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পূর্তির দিনে হঠাৎ করেই কক্সবাজারে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতা। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে তারা ইনানীর একটি পাঁচ তারকা হোটেলে ওঠার পরই শুরু হয় নানা গুঞ্জন। গুঞ্জনের কেন্দ্রে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বলা হচ্ছে, তিনিই ছিলেন বৈঠকের অতিথি। যদিও এনসিপির নেতারা বৈঠকের কথা অস্বীকার করেছেন।গোয়েন্দা সূত্র ও স্থানীয় প্রশাসনের তথ্য মতে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও তার স্ত্রী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং তাঁর স্বামী এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহসহ মোট ছয়জন ছিলেন এই সফরে।তারা মঙ্গলবার সকাল ১১টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কক্সবাজার পৌঁছান। বিমানবন্দরে তারা ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের সঙ্গে বের হন এবং সরাসরি ইনানীর হোটেল সী পার্ল বীচ রিসোর্টে ওঠেন।সারাদিনজুড়ে কক্সবাজারজুড়ে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে পিটার হাসের সঙ্গে এনসিপির গোপন বৈঠক। গোয়েন্দা সূত্রগুলো ইঙ্গিত দেয়, সী পার্ল হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত আগে থেকেই অবস্থান করছিলেন এবং এনসিপি নেতারা সেখানে তার সঙ্গেই বৈঠক করেছেন। যদিও বিষয়টি যাচাইযোগ্যভাবে নিশ্চিত হওয়া যায়নি।বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সংবাদমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় তিনি বলেন, ‘পিটার হাসের সঙ্গে আমাদের কোনো মিটিং হয়নি। এটি সম্পূর্ণ গুজব ও রাজনৈতিক প্রোপাগান্ডা।’ তবে তিনি স্বীকার করেন, তারা কক্সবাজারে অবস্থান করছেন এবং একসঙ্গে বেড়াতে এসেছেন।কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের জানা মতে, তারা কক্সবাজারে বেড়াতে এসেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস এখানে নেই।’জেলা পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন শাহিনও সাংবাদিকদের বলেন, ‘সী পার্ল হোটেলে পিটার হাস নেই। সেখানে বর্তমানে মাত্র তিনজন বিদেশি অবস্থান করছেন, এবং তারা সবাই চীনা নাগরিক।’সী পার্লের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘আমাদের হোটেলের তিনটি রুমে এনসিপি নেতারা অবস্থান করছেন। পিটার হাস নামে কেউ আমাদের হোটেলে অবস্থান করছেন না।’ঘটনার পরিপ্রেক্ষিতে হোটেলে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা দেওয়া হয়। তবে হোটেল সংলগ্ন এলাকায় দেখা যায় উখিয়া উপজেলা ও জেলা বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী অবস্থান করছেন। তারা এনসিপি নেতাদের উপস্থিতি ও সম্ভাব্য বিদেশি বৈঠককে ‘রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন’ হিসেবে উল্লেখ করেন।জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ‘আজকের এই ঐতিহাসিক দিনে এনসিপির শীর্ষ নেতারা হঠাৎ কক্সবাজারে এসে শহর থেকে বহু দূরের একটি হোটেলে উঠেছেন—এটি সন্দেহজনক। গুঞ্জন আছে তারা বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। বিষয়টি পরিষ্কার হওয়া দরকার।’গত বছরের ৫ আগস্টকে কেন্দ্র করে বর্তমান ক্ষমতাসীনদের ভাষায় দিনটি ‘গণ-অভ্যুত্থান দিবস’। ওই দিন ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতা ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনসিপি নেতারা সেই স্মরণীয় দিনে কক্সবাজারে অবস্থান করছেন এবং তাদের এই সফর ও সম্ভাব্য বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। তবে শেষ পর্যন্ত বৈঠক হয়েছিল কি না, তা এখনও রহস্যই রয়ে গেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাই ঘটনায় গ্রেফতার ১
রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাই ঘটনায় গ্রেফতার ১

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোররাতে চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে রুপার চেইন Read more

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামী মঙ্গলবার Read more

বড়াইগ্রামে কাভার্ড ভ্যানে ডাকাতি: প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট
বড়াইগ্রামে কাভার্ড ভ্যানে ডাকাতি: প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট

নাটোরের বড়াইগ্রামে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান আটকিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় Read more

শিক্ষা সচিবের রুটিন দায়িত্ব পেলেন মজিবর রহমান
শিক্ষা সচিবের রুটিন দায়িত্ব পেলেন মজিবর রহমান

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সচিবের রুটিন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মজিবর রহমান। সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের পর Read more

ফরিদপুরে ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক
ফরিদপুরে ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক

ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা ট্যাবলেট ও বোমা তৈরির সরঞ্জামসহ শামীম বিন ইসমাইল নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে যৌথবাহিনী। তিনি ঢাকা Read more

এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ইমরান
এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ইমরান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা সৈয়দ মোহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন