নির্বাচন যতই বিলম্বিত হচ্ছে, ততই অপশক্তিরা আবারও একত্রিত হচ্ছে। তাই কারো কথায় নির্বাচন নিয়ে টালবাহানা না করে আজকেই নির্বাচনের তারিখ ঘোষণা করুন। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ড. ইউনূসের প্রতি এই অনুরোধ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নোয়াখালীর সেনবাগে জুলাই গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে উপজেলা বিএনপির আয়োজিত আনন্দ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্যে করে আবারো বলেন, ‘আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে গ্রহণ করি, আপনার কথা আমাদের পছন্দ। কিন্তু দয়া করে কারো কথায় নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। বিনয়ের সহিত অনুরোধ করব নির্বাচনের তারিখ আজকেই ঘোষণা করুন।’এ সময় নিজ নির্বাচনী এলাকা সেনবাগে আওয়ামী লীগের সাবেক এমপির উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘যতই বিলম্বিত হচ্ছে, ততই এই অবৈধ এমপি মোরশেদ আলমের লোকজন আবার একত্রিত হচ্ছে। কারণ তাদের কাছে টাকা আছে। তাই যদি এদেরকে রুখতে হয়, হাসিনার বিচার যদি করতে হয়, আপনারও করেন আপত্তি নাই। কিন্তু বিচার বাংলাদেশে ইনশাল্লাহ হবে, প্রত্যেক নিপীড়নকারীর বিচার বাংলাদেশে হবে। তাই এই সরকারকে আবেদন জানাবো, আজকের বিজয়ের এই দিনে শতশত খোকন, মুগ্ধ, ওয়াসিম তাদের রক্তের বিনিময়ে হাসিনা পালাতে বাধ্য হয়েছে। শত শত মায়ের বুক খালি হয়েছে, বাবারা সন্তান হারা হয়েছে, তাদের দিকে তাকিয়ে নির্বাচন ঘোষণা করুন।’তিনি আরও বলেন, ‘নির্বাচন এ দেশে অবশ্যই হবে, তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আর বিএনপিকে বাদ দিয়ে এদেশে নির্বাচন কখনও হবে না। যারা একাত্তরের স্বাধীনতা মানে না, তারা ড. ইউনুসের নির্বাচন মানে না, যারা নতুন করে জন্ম নিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম।’দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, ‘যারা তারেক রহমানকে ক্ষমতায় বসতে দিতে চাচ্ছে না, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি নিজেদের মধ্যে ঐক্যই না থাকে, তাহলে এসব স্বৈরাচারদের মোকাবিলা করবেন কীভাবে?’সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক আব্দুল হান্নান লিটনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সেনবাগ পৌর বিএনপির সাবেক আহবায়ক শহীদ উল্যা, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর নবী বাচ্চু প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চাই, অধীনতা নয়: মেক্সিকোর প্রেসিডেন্ট
আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চাই, অধীনতা নয়: মেক্সিকোর প্রেসিডেন্ট

মাদক বাণিজ্য ও অবৈধ অভিভাসন রোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে আগ্রহী মেক্সিকো, কিন্তু কোনোভাবেই অধীনতা স্বীকার করবে না দেশটি। Read more

খালেদা জিয়ার জানাজা পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ
খালেদা জিয়ার জানাজা পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার জন্য দোকান ব্যবসায়ীদের Read more

রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও স্মরণে নেই শহীদ আব্দুল কাদের মিয়া
রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও স্মরণে নেই শহীদ আব্দুল কাদের মিয়া

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হলেও মহান মুক্তিযুদ্ধে Read more

স্বাধীনতা দিবসে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
স্বাধীনতা দিবসে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেশের সর্বস্তরের জনগণ ও প্রবাসে বসবাসরত বাংলাদেশিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার Read more

কালিয়াকৈরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে দিনমজুর আটক
কালিয়াকৈরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে দিনমজুর আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কফিল উদ্দিন (৫০) নামে এক দিনমজুরকে আটক করেছে Read more

কাঁচা পেঁয়াজ খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?
কাঁচা পেঁয়াজ খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন অনেকে। এর অনেক গুণ রয়েছে। তবে বেশি পরিমাণে খেলে শরীরে বেশ কিছু সমস্যা দেখা দিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন