রাজধানীর ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউতে আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় উপস্থাপিত হচ্ছে ‘জুলাই ঘোষণাপত্র’। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ ঘোষণা পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস।সরকারের আমন্ত্রণে এই ঐতিহাসিক আয়োজনে অংশ নিচ্ছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তারা সরাসরি অনুষ্ঠানে থাকছেন না।অবশ্য দলের সিদ্ধান্তক্রমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও এ তথ্য জানান।প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন— বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সালাহউদ্দিন আহমদ।এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ।ছাত্রদলের পক্ষ থেকেও উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে উপস্থিত থাকবে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন বলে নিশ্চিত হওয়া গেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচসহ আজ যত খেলা (২৮ জুলাই, ২০২৫)
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচসহ আজ যত খেলা (২৮ জুলাই, ২০২৫)

ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে আজ স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এছাড়া আগামীকাল ভোরে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া পঞ্চম Read more

ফুলবাড়ীতে নালার পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
ফুলবাড়ীতে নালার পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির সামনের রাস্তার পাশের নালার পানিতে ডুবে শাহাজালাল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (০১ আগস্ট) Read more

সারাদেশে কর্মবিরতির ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির
সারাদেশে কর্মবিরতির ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির

জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২৬ মে) কেন্দ্রীয় শহীদ Read more

চকরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
চকরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

কক্সবাজারের চকরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (দীপশিখা) হলরুমে অনুষ্ঠিত হয়।বুধবার (২৮ মে) সকাল Read more

গ্রিনল্যান্ডে ভেনেজুয়েলার মতো ‘রাতারাতি দখলের’ পরিস্থিতি নেই
গ্রিনল্যান্ডে ভেনেজুয়েলার মতো ‘রাতারাতি দখলের’ পরিস্থিতি নেই

গ্রিনল্যান্ডে ভেনেজুয়েলার মতো ‘রাতারাতি দখলের’ পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন। তিনি বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যের Read more

তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে জলাবদ্ধতা, সংস্কারের দাবি শিক্ষার্থীদের
তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে জলাবদ্ধতা, সংস্কারের দাবি শিক্ষার্থীদের

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জলাবদ্ধতার কারণে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ওই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন