যশোরে মাদক মামলায় এক কারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (০৪ আগস্ট) বিশেষ দায়রা জজ এসএম নূরুল ইসলাম এ কারাদণ্ডের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিশেষ সহকারী পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান পলাশ। সাজাপ্রাপ্ত ভোলা হোসেন চৌগাছা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ও হুদা চৌগাছা গ্রামের বাসিন্দা। মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৭ অক্টোবর রাতে মাসিলা ক্যাম্পের বিজিবি সদস্যরা মশ্মিমপুর স্কুলের পেছনে অবস্থান নেয়। এ সময় মাঠের মধ্য দিয়ে রাস্তার দিকে আসার সময় ভোলা হোসেন বিজিবি সদস্যদের দেখে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৯৭ বোতল ফেনসিডিল। এ ঘটনায় বিজিবির হাবিলদার তোহরুল ইসলাম বাদী হয়ে আটক ভোলা হোসেনের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে আসামি ভোলা হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই বিল্পব সরকার। সাক্ষ্যগ্রহণ শেষে আসামি ভোলা হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট ইউনিয়নের বটতলী এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে আটক করে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাদের ওপর Read more

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন নাহিদ ইসলাম
জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন নাহিদ ইসলাম

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তৃতা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন Read more

অবরুদ্ধ গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন
অবরুদ্ধ গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন (সিওআই)।এই গণহত্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ অন্য Read more

নাগরিকত্ব নিয়ে মিথ্যা বলেছেন টিউলিপ
নাগরিকত্ব নিয়ে মিথ্যা বলেছেন টিউলিপ

ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতেই বাংলাদেশে তার বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা বিচারাধীন। অতীতে তিনি বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রও Read more

হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব
হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব

সৌদি আরব বিএনপির আহবায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিবকে হবিগঞ্জ জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক হিসেবে Read more

এবার উবার অ্যাপে ডাকা যাবে হেলিকপ্টার, ভাড়া কত?
এবার উবার অ্যাপে ডাকা যাবে হেলিকপ্টার, ভাড়া কত?

এবার যাত্রীকে দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে নতুন এক সুযোগ আনতে যাচ্ছে উবার। সানফ্রান্সিসকো ভিত্তিক রাইড-শেয়ারিং কোম্পানিটি ঘোষণা করেছে, তারা এবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন