নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে’ শীর্ষক একটি পোস্ট করেছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। পরে এর প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমি মনে করি মাহফুজ আলম হয়ত ঘণ্টাখানেক পরে পোস্টটি ডিলিট করে দেবেন। এ বিষয়ে আর কোনো বক্তব্য নেই।’ অবশ্য এরপরই ওই পোস্টটি সরিয়ে নিয়েছেন মাহফুজ আলম।সোমবার সন্ধ্যা ৭ টার দিকে দেওয়া ওই পোস্টে মাহফুজ আলম বলেন, ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে।’ এর কিছুক্ষণ পর আবার সেই পোস্টটি এডিট করে আরো একটি লাইন যুক্ত করেন। যেখানে তিনি লেখেন- ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।সেই পোস্টটি দেওয়ার ঘণ্টা খানেক পর কেন তিনি এই মন্তব্য করেছেন তার ব্যাখ্যাও দিয়েছিলেন। ওই ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে তিনি লেখেন, ‘১/১১ এর পদধ্বনির কথা কেন বলসি? জুলাইয়ের শক্তিগুলোর ঐক্য নাই এবং এ ঐক্য ধরে না রাখার ক্ষেত্রে আমাদের যতটা দায়, তারচেয়ে বেশি পুরাতন ১/১১ শক্তিগুলোর অন্তর্ঘাতক কর্মকাণ্ড দায়ী।’তিনি লেখেন, ‘জুলাইয়ের শক্তিগুলোর আত্মতুষ্টির সুযোগে পুরাতন ১/১১ পন্থীদের বিভাজন এবং অন্তর্ঘাতের সুযোগ বৃদ্ধি। আওয়ামী লীগকে স্বাভাবিকীকরণ এবং জুলাইয়ের ছাত্র-জনতাকে ভিলিফিকেশন মূলধারা হয়ে উঠসে।পুরাতন অর্থনৈতিক এবং কালচারাল বন্দোবস্ত ফিরিয়ে আনার তোড়জোড়, যার পথ ধরে লীগকে ফিরিয়ে আনার পথ প্রশস্ত হবে।’উপদেষ্টা মন্তব্যের ঘরে আরো লেখেন, ‘ক্ষমতার দ্বন্দ্বে দলগুলো নিয়ে জনগণের মধ্যে আস্থাহীনতা তৈরি এবং বিরাজনীতিকরণের পুরাতন প্রচেষ্টা। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ব্যর্থ দেখিয়ে জনগণের মধ্যে হতাশা তৈরি এবং হতাশ জনগোষ্ঠীর মধ্যে স্যাভিওর ক্রাইসিস তৈরির প্রচেষ্টা।’তিনি বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে অন্য দশটা ইভেন্টের মতো বানিয়ে জনগণ বিশেষ করে ছাত্রদের মধ্যে হীনম্মণ্যতা তৈরির প্রচেষ্টা। জুলাইয়ের পক্ষের শক্তিকে ধীরে ধীরে অরাজকতাকারী অযোগ্য, ব্যর্থ হিসাবে উপস্থাপনের মাধ্যমে জুলাইয়ের সম্ভাবনা নাকচ করে দেওয়া।তিনি আরো লিখেছেন, ‘নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি, যেখানে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে উল্লেখযোগ্য টানাপোড়েন নেই। রাজনৈতিকতার অবসান, বিরাজনীতিকরণের প্রচেষ্টা, রাজনৈতিক নেতৃত্ব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়ে হতাশা তৈরি এবং স্যাভিওর ক্রাইসিস তৈরি- সবই ১/১১ এর পুনরাবৃত্তির প্রচেষ্টা হিসাবে উল্লেখ্য।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবি’র প্রায় ৩শ’ খ্যাতিমান গবেষককে সম্মাননা প্রদান
ঢাবি’র প্রায় ৩শ’ খ্যাতিমান গবেষককে সম্মাননা প্রদান

গবেষণা ও বুদ্ধিবৃত্তিক অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৩শ’ জন খ্যাতিমান শিক্ষক ও গবেষককে সম্মাননা Read more

৫১ বছর পর জানা গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি নেই
৫১ বছর পর জানা গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি নেই

ময়মনসিংহের নান্দাইলে ১৩৮ নম্বর মেরাকোনা আছিরুন্নেছা এলাহি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ৫১ বছর পর জানা গেল Read more

চৌহালীর যমুনার চরে একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি
চৌহালীর যমুনার চরে একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি

যান্ত্রিকতার এই যুগেও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে পণ্য ও যাত্রী পরিবহনের অন্যতম প্রধান বাহন হয়ে উঠেছে ঘোড়ার গাড়ি। Read more

গ্রেটার গাজাগামী ত্রাণবাহী জাহাজ থামাতে চায় ইসরায়েল
গ্রেটার গাজাগামী ত্রাণবাহী জাহাজ থামাতে চায় ইসরায়েল

ইসরায়েলের সামরিক অবরোধ ভেঙে অবরুদ্ধ গাজার ক্ষুধার্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার তৎপরতায় পরিচালিত জাহাজ ‘ম্যাডলিন’। ইতালি Read more

যশোরে মৃত শিক্ষিকার স্বামীর থেকে ঘুষ আদায়, শিক্ষা কর্মকর্তা আটক
যশোরে মৃত শিক্ষিকার স্বামীর থেকে ঘুষ আদায়, শিক্ষা কর্মকর্তা আটক

যশোরে মৃত শিক্ষিকার পেনশন ফাইল অনুমোদনের জন্য সোয়া লাখ টাকা ঘুষ গ্রহণকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে দুর্নীতি দমন Read more

বলিউড অভিনেতা মুকুল দেব আর নেই
বলিউড অভিনেতা মুকুল দেব আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন। শুক্রবার (২৩ মে) মৃত্যু হয় এ অভিনেতার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন