যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে। ওয়াশিংটন থেকে মিউনিখগামী ফ্লাইটটি টেকঅফের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে সমস্যা দেখা দিলে পাইলট মহাবিপর্যয়ের (মেইডে/ডিসট্রেস কল) সংকেত ঘোষণা করেন এবং বিমানটি ডালাসে ফিরিয়ে আনেন। সংবাদমাধ্যম সিএনএনে সোমবার (৪ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ফ্লাইট নম্বর ১০৮ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি ওয়াশিংটন ডালাস থেকে জামার্নির মিউনিখের পথে উড্ডয়ন করে গত ২৫ জুলাই। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে যখন বিমানটি প্রায় পাঁচ হাজার ফুট উচ্চতায় পৌঁছে যায়। তখন পাইলট বিমান নিয়ন্ত্রণ কক্ষে জানান, ‘ইঞ্জিন বিকল, বাম ইঞ্জিন। ইউনাইটেড ১০৮ জরুরি ঘোষণা করছে। মেইডে, মেইডে, মেইডে।’ বিমান নিয়ন্ত্রক তখন জিজ্ঞেস করেন, ‘আপনি কি ডানদিকে ঘুরে বিমানবন্দরে ফিরে আসতে পারবেন? আপনার আর বিমানবন্দরের মাঝে আর কোনো বিমান নেই।’ ফ্লাইটরাডার২৪ অনুসারে, বিমানটি সন্ধ্যা ৬টা ১১ মিনিটে উড্ডয়ন করে, তারপর একটি বৃত্তাকার পথে উড়ে আবার ডালাসে ফিরে আসে। অবতরণ করতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা। মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্টস অথরিটি  জানায়, বিমানটি অবতরণের পর ফায়ার ও রেসকিউ টিম বিমানটি পরীক্ষা করে এবং তারপর সেটিকে গেটে টেনে নেয়া হয়। অন্য কোনো ফ্লাইটে কোনো ব্যাঘাত ঘটেনি। ইউনাইটেড এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং যাত্রীরা স্বাভাবিকভাবে গেট দিয়ে নেমে গেছেন। ফ্লাইটটি পরে বাতিল করা হয় এবং যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানো হয়।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ মহাষষ্ঠী, চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি
আজ মহাষষ্ঠী, চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ রোববার থেকে শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহাষষ্ঠী দিয়ে শুরু Read more

কালিয়াকৈর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাবিল গ্রেফতার
কালিয়াকৈর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাবিল গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাথালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজেদুল ইসলাম নাবিলকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ Read more

বিএনপি নেতা রিজভীর পা ধরে সালাম করা সেই পুলিশ ক্লোজড
বিএনপি নেতা রিজভীর পা ধরে সালাম করা সেই পুলিশ ক্লোজড

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ধরে সালাম করার ঘটনায় ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর Read more

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চারজনকে বহিষ্কার
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চারজনকে বহিষ্কার

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে বিএনপির Read more

আবারও হ্যাকারদের দখলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ
আবারও হ্যাকারদের দখলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিসিয়াল ফেসবুক পেজ ফের হ্যাকারদের দখলে পড়েছে। এর আগে পেজটি হ্যাক হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর Read more

চট্টগ্রামে ৩টি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন
চট্টগ্রামে ৩টি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে বিএনপি।বিএনপি সূত্রে জানা যায়, চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন