গাজীপুরের শ্রীপুর পৌরসভার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল মাওনা চৌরাস্তা সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে। টানা বৃষ্টির কারণে এলাকাটি পানিতে ডুবে যায়। ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে নোংরা পানি ঢুকে পড়েছে আশপাশের বাসাবাড়ি ও দোকানপাটে।গতকাল (রবিবার, ৩ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর ১২ টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের ফলে মাওনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় পানি জমে রয়েছে।পৌরবাসীর অভিযোগ, পৌর কর, ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু সনদসহ বিভিন্ন খাতে প্রতিবছর শত কোটি টাকার রাজস্ব আদায় করে পৌর কর্তৃপক্ষ। অথচ নিয়মিতভাবে ড্রেন পরিষ্কার না করার কারণে সামান্য বৃষ্টিতেই এমন নাজুক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন পৌরবাসী, বিভিন্ন যানচালক ও পথচারীরা। শিল্পাঞ্চল অধ্যুষিত শ্রীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৮১টি মৌজায় প্রায় ১০ লাখেরও বেশি মানুষের বসবাস।এ বিষয়ে স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক জহিরুল ইসলাম বলেন, ‘আমি প্রতিদিন মাওনায় বাজার করতে আসি। একটু বৃষ্টি হলেই মাওনা চৌরাস্তা থেকে শ্রীপুর রোড অংশে হাঁটা যায় না। শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, এমনকি রিকশা ও সিএনজি চালকরা চরম বিপাকে পড়েন।’ইয়াকুব আলী টাওয়ারের মোবাইল ব্যবসায়ী আরিফ বলেন, ‘আমি প্রতিদিন সকালে দোকানে আসি। যদি সকালে বৃষ্টি হয়, তাহলে দোকানে ঢুকতেই কষ্ট হয়। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি নিষ্কাশন হয় না। ফলে ঘণ্টার পর ঘণ্টা সড়কে পানি জমে থাকে।’শ্রীপুর পৌরসভার প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ আজ (৪ আগস্ট) সোমবার সময়ের কণ্ঠস্বরকে জানান, ‘মাওনা চৌরাস্তার পূর্ব ও পশ্চিম পার্শ্বের সম্পূর্ণ ড্রেন এপ্রিল ও মে মাসে পরিষ্কার করা হয়েছে। বর্তমানে ড্রেন পরিষ্কার আছে। পানি জমে থাকার জন্য মূলত ড্রেনের মুখ আবর্জনা দ্বারা ঢেকে যাওয়ায় পানি বের হতে দেরি হচ্ছে। এক্ষেত্রে নিয়মিতভাবে পরিষ্কার ছাড়াও এলাকাবাসীর সচেতনতা প্রয়োজন।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপিএলে বাড়ছে প্রাইজমানি, ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন নিয়মও চূড়ান্ত
বিপিএলে বাড়ছে প্রাইজমানি, ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন নিয়মও চূড়ান্ত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পুরস্কারের অর্থ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, এবারের আসরে চ্যাম্পিয়ন দল Read more

বরগুনার দুটি আসনে ১৮ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল
বরগুনার দুটি আসনে ১৮ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল

বরগুনার দুটি সংসদীয় আসনে দাখিল করা ১৮ জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।শনিবার Read more

সুনামগঞ্জে চিকিৎসক সংকট, স্বাস্থ্যসেবা ব্যাহত
সুনামগঞ্জে চিকিৎসক সংকট, স্বাস্থ্যসেবা ব্যাহত

২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসক সংকটের কারনে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। শুধু জেলা সদর হাসপাতালেই নয় জেলার Read more

ভারতের অভিনেতা ও রাজনীতিক বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৬ জনের মৃত্যু
ভারতের অভিনেতা ও রাজনীতিক বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৬ জনের মৃত্যু

শনিবার সন্ধ্যায় কারুরে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের সমাবেশে বিজয় যখন ভাষণ দিচ্ছিলেন তখন ওই দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা পিটিআই Read more

আগামীতে রোহিঙ্গা ইস্যু আঞ্চলিক সমস্যা হিসেবে দেখা দেবে: পররাষ্ট্র উপদেষ্টা
আগামীতে রোহিঙ্গা ইস্যু আঞ্চলিক সমস্যা হিসেবে দেখা দেবে: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা সংকটকে দীর্ঘমেয়াদি আঞ্চলিক ঝুঁকি বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘বর্তমানে এটি বাংলাদেশের সমস্যা হলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন