পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে আসছেন আগস্টের তৃতীয় সপ্তাহে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ আগস্ট ঢাকা সফর করবেন তিনি। সফরটি দু’দিনের হলেও কার্যত তিনি ২৪ ঘণ্টার চেয়ে একটু বেশি সময় ঢাকায় অবস্থান করবেন।সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হবে। সেখানে উভয় দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসামুক্ত ভ্রমণ-বিষয়ক তাৎপর্যপূর্ণ সমঝোতা সই হবে। তাছাড়া বেশ কিছু চুক্তি হওয়ারও প্রস্তাব রয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঢাকা সফরকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মূল বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। এছাড়া ইসহাক দারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।সম্প্রতি নিউইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে তৌহিদ হোসেনের সঙ্গে ইসহাক দারের সাক্ষাৎ হয়েছে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বছরের ব্যবধানে এটি ছিল তার চতুর্থ সাক্ষাৎ। ওই সাক্ষাতে দারের ঢাকা সফর নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এমন এক কূটনীতিক জানান, নিউইয়র্কে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের প্রসঙ্গটি এসেছে। ইসহাক দার বাংলাদেশের প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের পরপরই ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সেই সাক্ষাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করার কথা জানিয়ে দেশটির সঙ্গে বাণিজ্য বাড়ানোর কথা বলেছে।পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরে কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে এক কূটনীতিক বলেন, ‘সফর নিয়ে কাজ প্রায় শেষ করা আছে। আগে কিছু অ্যাগ্রিমেন্ট হয়ত আলোচনায় ছিল না, এখন হয়ত আলোচনায় আসতে পারে; কিছু অগ্রগতিও আছে। এখনই ঠিক বলা যাবে না কয়টি চুক্তি হবে।’ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। প্রায় দেড় যুগ পর স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক সামনে এগিয়ে নিতে বেশ আগ্রহী ইসলামাবাদ। এরই অংশ হিসেবে দীর্ঘ ১৫ বছর পর গত এপ্রিলে ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক করে বাংলাদেশ-পাকিস্তান। বৈঠকে পাকিস্তানের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব আমনা বালুচ।গত ২৭-২৮ এপ্রিল দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করতে ঢাকায় আসার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের। তবে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সীমান্তে উত্তেজনা দেখা দিলে দারের ঢাকা সফর স্থগিত করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার অস্ত্র ২২ গুণ বেড়েছে: পুতিন
ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার অস্ত্র ২২ গুণ বেড়েছে: পুতিন

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া তার অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। যুদ্ধের এই সময়ে দেশটির সামরিক শিল্পখাতে Read more

কিশোরগঞ্জে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২
কিশোরগঞ্জে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১০ কেজি গাঁজা, ২৫০ পিস ইয়াবা ও ০১টি সিএনজিসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিপিসি-২, র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প।গ্রেপ্তারকৃতরা Read more

ইসরাইলে সম্মিলিত হামলা চালালো ইয়েমেন
ইসরাইলে সম্মিলিত হামলা চালালো ইয়েমেন

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। একইসঙ্গে অধিকৃত জাফা এবং আশকেলিয়নে ২টি ড্রোন হামলাও চালানো হয়েছে।শুক্রবার (২২ আগস্ট) Read more

জুলাইকে কুক্ষিগত করেছে এনসিপি: ইনকিলাব মঞ্চ
জুলাইকে কুক্ষিগত করেছে এনসিপি: ইনকিলাব মঞ্চ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাইকে কুক্ষিগত করেছে এবং এনসিপির ভুল তিনটা বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। Read more

বিমানবন্দরের আগুনে ক্ষতি ৪ হাজার কোটি টাকার বেশি
বিমানবন্দরের আগুনে ক্ষতি ৪ হাজার কোটি টাকার বেশি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে Read more

ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার
ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার

আগামী ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন