অবশেষে নানা বিতর্ক মাথায় নিয়ে ফেনী সদর উপজেলা ভূমি অফিসে বদলি হয়েছেন বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) মো. জসীম উদ্দিন।রবিবার (৩ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার (রাজস্ব) এস এম অনীক চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ছেনমন রাখাইন।অভিযোগ রয়েছে, সম্প্রতি বাঁশখালী ভূমি অফিসে সেবাপ্রার্থী এক প্রবাসীকে ‘গাধা’ সম্বোধন করে অপমান করেন এসিল্যান্ড জসীম উদ্দিন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দালালের শরণাপন্ন না হলে এই অফিসে সেবা পাওয়া কঠিন। সেবা অনুপাতে সরকারি ফি নির্ধারিত থাকলেও তার আট, দশগুণ টাকা দালালরা সেবাপ্রার্থীদের কাছ থেকে কৌশলে ছিনিয়ে নেয়। দেশের সবদিকে সংস্কার শুরু হলেও এই ভূমি সেবায় এখনও কোন পরিবর্তন নেই। সাধারণ মানুষ আগের মতোই হয়রানির শিকার হচ্ছেন। অফিসে সেবা না পেয়ে সাধারণ মানুষ অনেকটা বাধ্য হয়ে দালালের খপ্পরে পড়ছেন।স্থানীয়রা অভিযোগ করেন, ভূমি অফিসে কিছু চিহ্নিত দালাল রয়েছে। তাদেরকে সবাই চিনলেও ভূমি অফিসের কর্মকর্তারা চিনেন না। এই দালালরা ভূমি অফিসের কর্মকর্তার মতো নিয়মিত ভূমি অফিসে আসেন। এমনকি ভূমি অফিসের কর্মকর্তার পাশাপাশি চেয়ারে বসে তাদেরকে অফিসের ফাইল নড়াচড়া করতে প্রায়ই দেখা যায়। কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় না। তাদের দেখে মনে হবে, তারাও অফিসের উচ্চপদস্থ কোন কর্মকর্তা।গত মার্চ মাসে স্থানীয় গণমাধ্যমকর্মীরা চাম্বল ভূমি অফিসের নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করেন। ভূমি অফিস ত্যাগ করার আনুমানিক বিশ মিনিট পর এক গণমাধ্যমকর্মীর ফোনে কল দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দীন। তিনি তাকে না জানিয়ে গণমাধ্যমকর্মীরা কেন ওই অফিসে গেছেন এবং কে অভিযোগ দিয়েছে তা জানতে চান। পরে রাত আটটার দিকে তিনি তার অফিসিয়াল ফেসবুক আইডিতে সরকারি অফিসের কর্ম পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলে সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার হুশিয়ারি প্রদান করেন।অবশেষে এত বিতর্কের মাঝে সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দিনকে বদলি করায় স্বস্তি প্রকাশ করছেন বাঁশখালীর সর্বস্তরের মানুষ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় যাব: মির্জা আব্বাস
যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় যাব: মির্জা আব্বাস

জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, ‘আপনাদের যেমন খায়েশ আছে Read more

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের হামলা
ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের হামলা

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর ভাষ্য, তাদের শীর্ষ কর্মকর্তা Read more

পিনাকীর বাড়ির সামনে আগুন দেওয়ার অভিযোগ
পিনাকীর বাড়ির সামনে আগুন দেওয়ার অভিযোগ

অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়ির গেটের সামনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ২টার দিকে শহরের জলেশ্বরীতলা Read more

চট্টগ্রামে বাসের ধাক্কায় পিকআপ উল্টে শিশু নিহত, আহত ৭
চট্টগ্রামে বাসের ধাক্কায় পিকআপ উল্টে শিশু নিহত, আহত ৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় মহাসড়কের পাশে মালবাহী পিকআপ ভ্যান উল্টে পড়েছে। এতে ওই পিকআপের ওপরে থাকা এক শিশু নিহত Read more

জাতীয় সাঁতারে প্রাইজমানি ৫০০ টাকা, সমালোচনার ঝড়
জাতীয় সাঁতারে প্রাইজমানি ৫০০ টাকা, সমালোচনার ঝড়

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। এ বছর প্রথমবারের মতো নারীদের ডাইভিং ও Read more

এমপিওভুক্ত শিক্ষকদের আলটিমেটাম, দাবি না মানলে আমরণ অনশন
এমপিওভুক্ত শিক্ষকদের আলটিমেটাম, দাবি না মানলে আমরণ অনশন

তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ পদযাত্রা হাইকোর্টের সামনে আটকে দিয়েছে পুলিশ। সেখান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন