ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্বল রেভান্নাকে ধর্ষণের দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করে কর্নাটকের বিশেষ আদালত।শনিবার বিকেলে এই বহিষ্কৃত জেডি (এস) নেতার সাজা ঘোষণা করা হয়। সংবাদ সংস্থা পিটিআই জানায়, তাকে ১০ লাখ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর বিশেষ আদালত।১৯৯৬ সালের জুন থেকে ১৯৯৭ সালের এপ্রিল পর্যন্ত ভারতের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এইচডি দেবগৌড়া। এর আগে ১৯৯৪ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কর্ণাটকের ১৪তম মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।এদিকে এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্বল রেভান্না বিরুদ্ধে কর্নাটকের হাসান জেলায় একটি খামারবাড়িতে গৃহকর্মীকে আটকে রেখে বার বার ধর্ষণ করার অভিযোগ উঠেছে। সে সময়ের ছবি এবং ভিডিও তুলে রেখে নির্যাতিতাকে হুমকি দেওয়া থেকে শুরু করে নানাবিধ অভিযোগ আনা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতির বিরুদ্ধে।কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) গত এপ্রিল মাসে প্রজ্বলের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল। সিটের জমা দেওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে শুক্রবারই তাকে দোষী সাব্যস্ত করেন বেঙ্গালুরুর অতিরিক্ত নগর দায়রা আদালতের বিচারক সন্তোষ গজানম ভাট।শনিবার সাজা ঘোষণার আগে আদালতে প্রজ্বল দাবি করেন, তিনি নির্দোষ। রাজনীতিতে তার দ্রুত উন্নতির কারণেই তার পেছনে এমন ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, তাকে যাতে তুলনামূলক কম কোনো শাস্তি দেওয়া হয়, সেই দাবি করেছেন রেভান্না।শনিবার এজলাসে বিচারক সাজা ঘোষণার আগে প্রজ্বল বলেন, ওরা বলছে আমি একাধিক নারীকে ধর্ষণ করেছি। কিন্তু কোনো নারীই স্বেচ্ছায় অভিযোগ করতে আসেননি। তারা নির্বাচনের (গত বছরের লোকসভা ভোটের) ছয়দিন আগে এই অভিযোগ নিয়ে হাজির হন। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাদের অভিযোগ দায়ের করতে বাধ্য করা হয়েছে।গত লোকসভা ভোটে হাসনে জেডি (এস)-এর প্রার্থী হয়েছিলেন রেভান্না। সেখানে ভোটের আগে রেভান্নার বিরুদ্ধে একাধিক যৌন হেনস্থার অভিযোগ ওঠে। এ সংক্রান্ত কিছু ভিডিও ছড়িয়ে পড়তেই দেবগৌড়ার নাতিকে দল থেকে বহিষ্কার করে জেডি (এস)। রেভান্না আদালতে বলেন, আমার একটি পরিবার আছে। ছয়মাস হয়ে গেল, মা-বাবার সঙ্গে আমার দেখা হয়নি। আদালতের কাছে আমার অনুরোধ, দয়া করে আমাকে লঘু শাস্তি দিন। জীবনে আমার একমাত্র দোষ হলো, আমি রাজনীতিতে দ্রুত উন্নতি করছিলাম।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিকাশ-নগদে দেওয়া যাবে শুল্ককর
বিকাশ-নগদে দেওয়া যাবে শুল্ককর

অর্থবছরের শুরুতে আমদানি-রপ্তানিকাজে সংশ্লিষ্ট শুল্ককর এখন থেকে অনলাইনে ‘এ-চালান’ এর মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। Read more

দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তা করায় সৌদি নারীর শাস্তি
দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তা করায় সৌদি নারীর শাস্তি

দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তা করার অপরাধে সৌদির এক নারীকে শাস্তিদেওয়া হয়েছে। একইসঙ্গে ওই দুই বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন Read more

চাঁদাবাজকে ৫ কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেল চালক
চাঁদাবাজকে ৫ কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেল চালক

ভারতের মধ্যপ্রদেশে অর্থ আদায় করতে গিয়ে এক চাঁদাবাজ উল্টো বিপদে পড়ে। কারণ ট্রাকচালক গাড়ি চালিয়ে চলে যান, আর চাঁদাবাজ প্রাণ Read more

মির্জা ফখরুলের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা
মির্জা ফখরুলের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যাবেন। আজ মঙ্গলবার (৫ Read more

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, সাত গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ
সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, সাত গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামে প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের একটি বাঁশের সাঁকো ভেঙে পড়েছে। এতে করে ফতেহপুরসহ আশপাশের Read more

শহীদি সমাবেশ থেকে আ. লীগ নিষিদ্ধের দাবি
শহীদি সমাবেশ থেকে আ. লীগ নিষিদ্ধের দাবি

জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের ঘটনার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে ‘শহীদি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন