পাবনার চাটমোহরে কৃষি ব্যাংকে হামলা, ভাঙচুর ও ম্যানেজারকে আহত করার মামলার প্রধান আসামি বহিস্কৃত যুবদল নেতা লোকমান হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।শনিবার বিকেলে চাটমোহর উপজেলার ফৈলজানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (০৩ আগস্ট) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১২ পাবনা।গ্রেপ্তারকৃত লোকমান ফৈলজানা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ফৈলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য। এছাড়া একই ইউনিয়নের যুবদলের আহ্বায়ক ছিলেন। গত শুক্রবার (০১ আগস্ট) রাতে তাকে দল থেকে বহিষ্কার করে জেলা যুবদল।র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, গত ৩১ জুলাই দুপুরে পাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফৈলজানা শাখায় ভাঙচুর এবং ব্যাংক কর্মকর্তাদের আহত করার ঘটনা ঘটে।অভিযুক্ত লোকমান হোসেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফৈলজানা শাখা থেকে তিন লক্ষ টাকা ঋণ নেয়। দীর্ঘদিন যাবৎ উক্ত ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার নামে বিজ্ঞ আদালতে ঋণখেলাপী মামলা দায়ের করে। মামলা দায়েরের পর ক্ষিপ্ত হয়ে ৩১ জুলাই দুপুরে লোকমান হোসেন তার সহযোগীদের নিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফৈলজানা শাখায় প্রবেশ করে ব্যাংক ভাঙচুর করে। ঐ সময় ব্যাংকে দায়িত্বরত কর্মকর্তারা তাদের বাধা দিলে লোকমান হোসেন এবং তার সহযোগীরা ব্যাংক ম্যানেজারসহ ব্যাংকের মূখ্য কর্মকর্তা ও সিনিয়র অফিসারদের মারধর করে আহত করেন। পরবর্তীতে উক্ত ঘটনায় ব্যাংক ম্যানেজার শামসুজ্জামান নয়ন বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৫।পরে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি দল শনিবার বিকেল ছয়টার দিকে চাটমোহর উপজেলার ফৈলজানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় প্রধান আসামি লোকমান হোসেনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, গ্রেপ্তারকৃত লোকমানকে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দামুড়হুদা বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু
দামুড়হুদা বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুরে বিকেল ৪টার দিকে Read more

মোটরসাইকেলে তেল নিতে লাগবে ডিসির টোকেন
মোটরসাইকেলে তেল নিতে লাগবে ডিসির টোকেন

সাতক্ষীরায় মোটরসাইকেলে তেন নিতে এখন থেকে ডিসির সিলযুক্ত ফুয়েল কার্ড লাগবে। নির্ধারিত সময়, কাগজপত্র ও নতুন নিয়ম না মানলে মিলবে Read more

পাকিস্তানে ভারতের হামলার ঘটনায় মুখ খুললো চীন
পাকিস্তানে ভারতের হামলার ঘটনায় মুখ খুললো চীন

পাকিস্তানশাসিত কাশ্মীরসহ কয়েকটি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে চীন। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতের ওই Read more

মেঘনায় পেশাদার ইয়াবা ব্যবসায়ী সোহাগ গ্রেপ্তার
মেঘনায় পেশাদার ইয়াবা ব্যবসায়ী সোহাগ গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলায় এক পেশাদার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। রবিবার (১২ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার দড়িকান্দি Read more

৮০ লাখ টাকার দেবী পার্বতী মূর্তিসহ গ্রেপ্তার দুই
৮০ লাখ টাকার দেবী পার্বতী মূর্তিসহ গ্রেপ্তার দুই

নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে কষ্টি পাথরের দেবী পার্বতী মূর্তি উদ্ধার করেছে  র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। সেই সাথে পাচারকারী চক্রের Read more

ওসমান হাদি হত্যা: হামলাকারীদের পালাতে সহায়তাকারী সিবিয়ন-সঞ্জয় ফের ৫ দিনের রিমান্ডে
ওসমান হাদি হত্যা: হামলাকারীদের পালাতে সহায়তাকারী সিবিয়ন-সঞ্জয় ফের ৫ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার সন্দেহভাজন হামলাকারীদের সীমান্ত অতিক্রম করে পালাতে সহায়তাকারী সিবিয়ন দিও (৩২) ও সঞ্জয় চিসিমের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন