টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (০২ আগস্ট) সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত দলীয় প্যাডে তাদের দল থেকে বহিষ্কার করা হয়।বহিষ্কৃত চিঠিতে উল্লেখ করা হয়, ‘দলীয় শৃঙ্খলা এবং দলের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলের তিনজনকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।’বহিষ্কার নেতারা হলেন- শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জুবায়ের, ধর্ম বিষয়ক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানী এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া।এর আগে, এক মাছ ব্যবসায়ীকে কিলার গ্যাংয়ের প্যাডে (হত্যাকারী দল) চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির তিন নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন জানান, ‘দলীয় বিরোধী কর্মকাণ্ডের জন্য তিনজনকে বহিষ্কার করা হয়েছে। দলীয় বিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে, তাদের দলে স্থান হবে না।’উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পৌর এলাকায় সন্তোষে মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে অচেনা একজন একটি চিঠি দিয়ে আসে। সেই চিঠি শুক্রবার সকালে সেই কর্মচারী ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামকে দেয়। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘যে চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারো সাথে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস, তাহলে তোকে কবর দেয়ার জন্য তোর লাশ পরিবার খুঁজে না পাওয়ার ব্যবস্থা আমরা করবো।’ চিঠিতে আরো উল্লেখ থাকে, ‘মনে রাখবি, প্রশাসন তোর সাথে সব সময় থাকবে না। আর বাঁচতে পারবি না। তোর সঠিক বুদ্ধিমত্তার সিদ্ধান্ত তুইসহ তোর পরিবার সুরক্ষিত থাকবে।’এছাড়া ওই চিঠিতে লেখা থাকে, ‘দীর্ঘদিন ধরে মাছ ব্যবসা করে যাচ্ছিস। এতে তোর কোন প্রতিদ্বন্দ্বী নাই। দাকিকৃত ৫ লাখ টাকা তোর কাছে কিছু না। তাই আগামী আগস্টের ৩ তারিখে রবিবার সন্ধ্যা ৭টার সময় একটি শপিং ব্যাগে করে কাগমারী মাহমুদুল হাসানের বাসার সামনে একটি গাছে ফরহাদের ছবি লাগানো আছে, সেই গাছের নিচে রেখে যাওয়ার জন্য বলা হয়।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গ্লোবাল ব্র্যান্ড ও স্পেকটরার আয়োজনে ঢাকায় সিগেট পার্টনার সামিট
গ্লোবাল ব্র্যান্ড ও স্পেকটরার আয়োজনে ঢাকায় সিগেট পার্টনার সামিট

ডেটা এখন আর কেবল তথ্য নয়—এটা ভবিষ্যতের চালিকাশক্তি। বাংলাদেশে ডেটা স্টোরেজ প্রযুক্তির সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিতে রাজধানী ঢাকায় Read more

৭ বিয়ে করে আলোচিত সেই রবিজুল গ্রেফতার
৭ বিয়ে করে আলোচিত সেই রবিজুল গ্রেফতার

প্রতারণা ও মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত বিয়ে করা সেই রবিজুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালে Read more

ইসরায়েল জলদস্যুতা করেছে: এরদোয়ান
ইসরায়েল জলদস্যুতা করেছে: এরদোয়ান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী নৌযানের বহর আটকের ঘটনাকে ইসরায়েলের ‘জলদস্যুর কাজ’ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। Read more

টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর)

আজ এনসিএলের দুটি ম্যাচ রয়েছে। এছাড়া টেনিসে আছে জাপান ওপেনের খেলা। প্রিমিয়ার লিগ ও লা লিগাতেও রয়েছে বেশ কিছু লড়াই।জাতীয় Read more

গজারিয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক গুরুতর আহত
গজারিয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক গুরুতর আহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন