যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকপণ্যের ওপর অতিরিক্ত শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। তবে এই ইতিবাচক অগ্রগতি সত্ত্বেও, আত্মতুষ্টির কোনো সুযোগ দেখছে না দেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।শনিবার (২ আগস্ট) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘আমাদের আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। কারণ, যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাহী আদেশে বলা হয়েছে, কিছু দেশের সঙ্গে এখনো বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা চলছে। এসব চুক্তি সম্পন্ন হলে সেসব দেশের জন্য শুল্ক আরও কমে যেতে পারে। তাই বাংলাদেশকেও আলোচনা চালিয়ে যেতে হবে।’দ্বিতীয় মেয়াদের যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শতাধিক দেশের ওপর উচ্চহারে শুল্ক আরোপের ঘোষণা দেন। বাংলাদেশের ওপর আরোপ হয় ৩৫ শতাংশ অতিরিক্ত শুল্ক। এ নিয়ে দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনার পর গত বৃহস্পতিবার অতিরিক্ত শুল্ক কমিয়ে ২০ শতাংশে আনার ঘোষণা আসে। সংবাদ সম্মেলনে বিজিএমইএ জানায়, এই ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক যুক্ত হওয়ায় মোট গড় শুল্ক হার দাঁড়াচ্ছে প্রায় ৩৬.৫ শতাংশ, যা বিভিন্ন পণ্যে ভিন্ন ভিন্ন হারে কার্যকর হবে।মাহমুদ হাসান খান বলেন, ‘২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আমাদের পণ্যের উৎপাদন খরচ বাড়াবে। তাই ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো যাতে টিকে থাকতে পারে, সেদিকে সরকারকে নজর দিতে হবে। এনবিআরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাও জরুরি।’তিনি আরও জানান, এখনকার শুল্কহার বাংলাদেশকে প্রধান প্রতিযোগী দেশ চীন ও ভারতের কাছাকাছি অবস্থানে নিয়ে এসেছে।তিনি বলেন, ‘আগে আমরা যুক্তরাষ্ট্রে গড়ে ১৬ দশমিক ৫ শতাংশ হারে এমএফএন (মোস্ট ফেডারড নেশন) শুল্ক দিতাম। এখন যে ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারিত হয়েছে, এর ফলে আমাদের মোট শুল্কের হার দাঁড়াল গড়ে ৩৬ দশমিক ৫ শতাংশ, যা সুনির্দিষ্টভাবে বিভিন্ন পণ্যের জন্য বিভিন্ন হারে প্রযোজ্য হবে ।’তিনি জানান, ‘আমাদের মার্কিন রপ্তানির প্রায় ৭৫ শতাংশ হচ্ছে তুলাভিত্তিক পোশাক। শুল্কসংক্রান্ত নির্বাহী আদেশে বলা আছে, যদি ন্যূনতম ২০ শতাংশ আমেরিকার কাঁচামাল (যেমন তুলা) ব্যবহার করা হয়, তাহলে আমেরিকার কাঁচামালের মূল্যের ওপর এই অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে না। অর্থাৎ আমেরিকার কাঁচামাল ব্যবহার করলে আমরা বাড়তি কিছু শুল্ক ছাড় পাব।’বিজিএমইএ জানায়, বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ২০ শতাংশ যুক্তরাষ্ট্রে, যার ৮৭ শতাংশই তৈরি পোশাক। এই বাজারে প্রতিযোগিতা টিকিয়ে রাখতে সরকার ও উদ্যোক্তাদের কৌশলগত প্রস্তুতি আরও জোরদার করার আহ্বান জানানো হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে মে মাসে অপরাধের ছড়াছড়ি: খুন ৬, ধর্ষণ ২৮
বরিশালে মে মাসে অপরাধের ছড়াছড়ি: খুন ৬, ধর্ষণ ২৮

বরিশাল শহরসহ গোটা জেলায় গত এক মাসে অর্থাৎ মে মাসে ২৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ৯টি Read more

আনোয়ারায় ডিবির অভিযানে অস্ত্রসহ আ.লীগ নেতা নজরুল গ্রেপ্তার
আনোয়ারায় ডিবির অভিযানে অস্ত্রসহ আ.লীগ নেতা নজরুল গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্রসহ উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম (৬৫) এবং Read more

উখিয়ায় ট্রাকে করে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ
উখিয়ায় ট্রাকে করে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ

কক্সবাজারের উখিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উখিয়ার কোটবাজার ভালুকিয়া রোডে Read more

আগামী এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
আগামী এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

আগামী বছরের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ এবং সেগুলো শিক্ষার্থীদের মাঝে যথাসময়ে বিতরণ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক Read more

অবৈধ ব্যাটারিচালিত রিকশার দখলে বরিশাল নগরী
অবৈধ ব্যাটারিচালিত রিকশার দখলে বরিশাল নগরী

অনুমোদনহীন ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক বেড়ে যাওয়ায় বরিশাল শহরে যানজট এখন নিত্যদিনের সঙ্গী। প্রথমদিকে এই যানগুলো মানুষের যাতায়াত সহজ Read more

ডাকসু ভোটের হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ যে সব তথ্য
ডাকসু ভোটের হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ যে সব তথ্য

স্বাধীনতার আগে ও পরে দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল ডাকসু নেতৃবৃন্দ, তাই কেউ কেউ একে ডাকেন ‘দ্বিতীয় সংসদও’। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন