দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১৪তম আসর বসতে যাচ্ছে ২০২৬ সালের জানুয়ারিতে।  দীর্ঘদিন পর আবারও এই টুর্নামেন্ট ফিরছে, আর সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশগুলো।সবশেষ নেপালে এসএ গেমস অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। এরপর ছয় বছর পেরিয়ে গেলেও নানা কারণে পিছিয়েছে আসর। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের এসএ গেমস।এদিকে আয়োজক দেশ পাকিস্তানকে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন বাড়ছে। বিশেষ করে ভারতের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে বাংলাদেশ গেমসে অংশগ্রহণের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদ ইতোমধ্যে এবারের এসএ গেমসের জন্য বাজেট বরাদ্দ করেছে এবং ফেডারেশনগুলোতে শুরু হয়েছে অনুশীলন।বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এবিএম শেফাউল কবির বলেন, ‘আমরা ধারণা করছি, নির্ধারিত সময়েই গেমস অনুষ্ঠিত হবে। আয়োজক কর্তৃপক্ষের দেওয়া সময় অনুযায়ী, আসরটি জানুয়ারির ২৩ তারিখ শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।’তিনি আরও জানান, ‘এবারের প্রস্তুতিতে প্রশিক্ষণের দায়িত্বে রয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, যারা সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।’এছাড়া, আগামী মার্চে দেশের সবচেয়ে বড় ক্রীড়া আসর ‘বাংলাদেশ গেমস’ আয়োজনের প্রস্তুতিও নিচ্ছে বিওএ, যা দেশীয় খেলোয়াড়দের জন্য একটি বড় মঞ্চ হয়ে উঠবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ০৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা
নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা

নেপালে জেন-জি’র গণ-অভ্যুত্থানের পর চলছে কারফিউ। রাজনৈতিক অস্থিরতার কারণে ২ দিন হোটেলেই অবরুদ্ধ ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অবশেষে বাংলাদেশ Read more

ভারতবিরোধী মনোভাব ব্যবহার করে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে টার্গেট করছে কারা?
ভারতবিরোধী মনোভাব ব্যবহার করে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে টার্গেট করছে কারা?

বিশ্লেষকেদের মতে, বাংলাদেশের রাজনীতিতে ভারতবিরোধিতার বিষয়টি বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছে। সম্প্রতি দুটি দৈনিক পত্রিকা অফিস, সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও Read more

ইয়েমেন উপকূলে নৌকাডুবি: নিহত বেড়ে ১৪৪
ইয়েমেন উপকূলে নৌকাডুবি: নিহত বেড়ে ১৪৪

ইয়েমেনের উপকূলে শরণার্থী ও অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭৪ জন নিখোঁজ রয়েছেন বলে Read more

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ
নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরফকিরা ইউনিয়নে জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে একটি বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুট ও মহিলাদের Read more

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা ইউনিভার্সিটিতে এলোপাতাড়ি গুলি
যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা ইউনিভার্সিটিতে এলোপাতাড়ি গুলি

মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ফ্লোরিডা ইউনিভার্সিটিতে চালানো এই হামলায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। স্থানীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন