বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলন্ত ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু হয়েছে। ভেড়াগুলো গবেষণা ও প্রজনন কাজের জন্য ব্যবহার করা হচ্ছিল। প্রতিটি ভেড়ার বাজারমূল্য ৩০ থেকে ৬০ হাজার টাকা।গবেষণার কাজে ব্যবহৃত এই ভেড়াগুলোর তত্ত্বাবধানে ছিলেন বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইসায়মীন বারি।শুক্রবার (০১ আগস্ট) দুপুরের দিকে বাকৃবির ভেটেরিনারি টিচিং হাসপাতাল সংলগ্ন রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আনিসুর রহমান।বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো বাহানুর রহমান জানান, ভেড়াগুলোকে ঘাস খাওয়ানোর জন্য দায়িত্বপ্রাপ্ত রাখাল দুপুরের দিকে রেললাইন-সংলগ্ন এলাকায় নিয়ে যান। এ সময় ট্রেনের শব্দ শুনে অসাবধানতাবশত ভেড়াগুলো হঠাৎ করে রেললাইনের উপর উঠে গেলে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে। ফলে ঘটনাস্থলেই ভেড়াগুলো মাথা ও শরীরে গুরুতর আঘাত পেয়ে মারা যায়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স
হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তাকে Read more

গোলাপগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ইয়াবা উদ্ধার
গোলাপগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ইয়াবা উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বরে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান চালিয়ে ৩৫৩ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা Read more

ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য শফিকুল গ্রেপ্তার
ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য শফিকুল গ্রেপ্তার

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ Read more

বাগদান সারলেন ইশরাক, পাত্রী কে
বাগদান সারলেন ইশরাক, পাত্রী কে

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাগদান সেরেছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে বিয়ের আংটি পরিয়েছেন।শনিবার Read more

মাগুরায় জেলখানায় বন্দীদের মাঝে মৌসুমি ফল বিতরণ
মাগুরায় জেলখানায় বন্দীদের মাঝে মৌসুমি ফল বিতরণ

মাগুরা জেলা কারাগারে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও মানবিক আয়োজনে মৌসুমি ফল উৎসব। মঙ্গলবার (২৭ মে) কারা কর্তৃপক্ষের আয়োজনে এই উৎসব Read more

শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবরটি ‘গুজব’
শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবরটি ‘গুজব’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আরও শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চলেছে বলে দাবি করা সোশ্যাল মিডিয়া পোস্টের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন