কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর এলাকায় মোহাম্মদ সুহায়েত (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (০১ আগস্ট) রাত ১১টা ৩০ মিনিটের দিকে বদরখালী ইউনিয়নের ৩নং ব্লক আজমনগর আল আজহার উচ্চ বিদ্যালয়ের সামনে এ হত্যার ঘটনা ঘটে।নিহত যুবক সুহায়েত কক্সবাজার জেলা চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড মগনামা পাড়া এলাকার নুরুল আজিজের ছেলে।জানা গেছে, যুবক সুহায়েত একা দাঁড়িয়ে ছিলেন। একটি অটোরিকশা থেকে তাকে গুলি করা হয়। গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন। নিহত সুহায়েত কিছু দিন আগে হত্যা মামলায় কারাগারে ছিলেন এবং সেখানে থেকে জামিনে মুক্ত হয়ে এসে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত হওয়ার খবর পাওয়ার সাথে সাথে পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে আমি উপস্থিত হই। কেন এ ঘটনা ঘটেছে, তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে যারা জড়িত, তাদেরকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীতে রোহিঙ্গা ইস্যু আঞ্চলিক সমস্যা হিসেবে দেখা দেবে: পররাষ্ট্র উপদেষ্টা
আগামীতে রোহিঙ্গা ইস্যু আঞ্চলিক সমস্যা হিসেবে দেখা দেবে: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা সংকটকে দীর্ঘমেয়াদি আঞ্চলিক ঝুঁকি বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘বর্তমানে এটি বাংলাদেশের সমস্যা হলেও Read more

নামাজে মগ্ন দোকানদার, পেছন দিয়ে ক্যাশ থেকে টাকা নিয়ে গেল চোর
নামাজে মগ্ন দোকানদার, পেছন দিয়ে ক্যাশ থেকে টাকা নিয়ে গেল চোর

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় নামাজরত অবস্থায় এক ব্যক্তির ওষুধের দোকান থেকে টাকা চুরির ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দোকানদার আবু বকর Read more

কুড়িগ্রামে হাসপাতালে রোগী হেনস্থাকারী চক্রের ৫ জন গ্রেপ্তার
কুড়িগ্রামে হাসপাতালে রোগী হেনস্থাকারী চক্রের ৫ জন গ্রেপ্তার

কুড়িগ্রামে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের বিভিন্নভাবে হেনস্থার অভিযোগে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দালাল চক্রের ৫ জনকে গ্রেপ্তার Read more

বেনাপোল কাস্টমস কমিশনারসহ দেশের ১৭ কমিশনারকে একযোগে বদলি
বেনাপোল কাস্টমস কমিশনারসহ দেশের ১৭ কমিশনারকে একযোগে বদলি

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনারসহ সারাদেশের কমিশনার পর্যায়ের ১৭ জন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন