ফ্যাসিস্ট হঠাতে অরাজনৈতিক সংগঠন হিসাবে হেফাজতের যে অবদান, শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে, সে রকম হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নেই, তাদের তালিকাও নেই, লাশ ঘুম করা হয়েছে, অনেক কবর এখনও উদঘাটন করা হয়নি বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোঃ সালাহ উদ্দিন আহমদ।শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রামের ফটিকছড়ি জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় হেফাজত ইসলামের আমির মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ পরবর্তী সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।সালাহ উদ্দিন আহমদ আরো বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী যারা ত্যাগ স্বীকার করেছে, তাদের সকলের সাথে যোগাযোগ রাখা প্রয়োজন, গণতন্ত্রের স্বার্থে এবং ভবিষ্যৎ ফ্যাসিবাদ বিরোধী গণ ঐক্য বজায় রাখতে পারি, এটাকে শক্তিতে রূপান্তর করতে পারি, সেটাকে অবলম্বন করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন।’তিনি আরো বলেন, ‘সকল গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষের শক্তি এবং ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির সাথে, সেটা রাজনৈতিক হোক কিংবা অরাজনৈতিক হোক, সকলের সাথে আমরা যোগাযোগ রাখছি এবং সে উদ্দেশ্য আমাদের মুরুব্বিকে দেখতে আসছি।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই নেতা বলেন, ‘হেফাজতের সাথে যারা রাজনৈতিকভাবে জড়িত, তাদের সাথে ঐক্যের বিষয়ে রাজনৈতিকভাবে কথা বলার কথা বলেন বিএনপির এই নেতা।’তিনি আরো বলেন, ‘সমস্ত সংস্কারের সাথে আমরা ঐক্যমত পোষণ করেছি। সংস্কারের মধ্যে দিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই।’এর আগে দুপুরে হাটহাজারীতে পৌঁছে সেখানে হেফাজতে ইসলামের প্রয়াত আমির মাওলানা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ এই দুই নেতা। পরে মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমী এবং শায়খুল হাদীস শেখ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।বিএনপির নেতারা জানিয়েছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাতে হাটহাজারী ও ফটিকছড়িতে এসেছেন।বিএনপির দুই স্থায়ী কমিটির সঙ্গে দলের চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির নেতা নূর মোহাম্মদ, সরোয়ার আলমগীর; দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন, জাসাস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কাজী সাইফুল ইসলাম, ফটিকছড়ি উপজেলার বিএনপি আহ্বায়ক আজিম উল্লাহ বাহার প্রমুখ রয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুরে ফার্মেসীর আড়ালে মদ বিক্রি, সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৩
লক্ষ্মীপুরে ফার্মেসীর আড়ালে মদ বিক্রি, সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৩

লক্ষ্মীপুরে ফার্মেসীর আড়ালে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের থানা রোড এলাকায় অভিযান Read more

পুলিশ হবে জনগণ ও রাষ্ট্রের, কোনো দলের নয়: ভোলায় এসপি
পুলিশ হবে জনগণ ও রাষ্ট্রের, কোনো দলের নয়: ভোলায় এসপি

পুলিশ কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে নয়, বরং জনগণ ও রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবেই কাজ করবে—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন Read more

ক্লাব ছাড়তে ‘মরিয়া’ ভিনিসিয়ুস, আচরণে ক্ষুব্ধ রিয়াল কর্তৃপক্ষ
ক্লাব ছাড়তে ‘মরিয়া’ ভিনিসিয়ুস, আচরণে ক্ষুব্ধ রিয়াল কর্তৃপক্ষ

এল ক্লাসিকোর উত্তাপ যেন এখনো ঠান্ডা হয়নি। সেই আবহে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। Read more

৩০ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৩০ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৫ আশ্বিন ১৪৩২ বাংলা, ৭ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

তারেক রহমানের চোখে-মুখে নিঃশব্দ শোক
তারেক রহমানের চোখে-মুখে নিঃশব্দ শোক

মাকে হারিয়ে নিঃসঙ্গ তারেক রহমানের নিস্তব্ধ অমলিন চোখে যেন রাজ্যের শোক। হাসপাতালে মায়ের কাছে ছিলেন শেষ সময় পর্যন্ত। পরে ফিরে Read more

দেশের ৭ জেলায় নতুন পুলিশ সুপার
দেশের ৭ জেলায় নতুন পুলিশ সুপার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি একই প্রজ্ঞাপনে আরও ছয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন