পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে মো. রাফসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।রাফসানের বাবা মো. সুমন ও মা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। রাফসান নানা বাড়িতেই থাকতেন।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু রাফসান শুক্রবার বাড়ির উঠানে খেলতে ছিল। অনেক সময় তার কোনো খোঁজ না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দেখতে পান রাফসান পুকুরে ভাসমান অবস্থায় রয়েছে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় শাহেদা গফুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফসানকে মৃত ঘোষণা করেন।স্থানীয়দের ধারণা, পুকুরে নামতে গিয়ে হয়তো পা পিছলে পড়ে যায়। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে রাফসানের মৃত্যু হয়।ঘটনার সত্যতা স্বীকার করে কালাইয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফিরোজ হাওলাদার বলেন, ‘শিশু রাফসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা, গাড়ি ছিনতাই 
ভোলায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা, গাড়ি ছিনতাই 

ভোলার লালমোহনে আবু বক্কর সিদ্দিক (৫০) নামের এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য Read more

মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করায় দুই নবজাতকের মৃত্যু
মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করায় দুই নবজাতকের মৃত্যু

মানিকগঞ্জের সিঙ্গাইর বাসস্ট্যান্ডের " সিঙ্গাইর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার " নামক একটি বেসরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করায় ২ নবজাতকের Read more

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগী ২০ হাজার ছাড়িয়েছে
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগী ২০ হাজার ছাড়িয়েছে

দেশে গত একদিনে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত (একদিনে)  এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে Read more

স্থায়ী ১০ পদে প্রভাষক নিয়োগ দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়
স্থায়ী ১০ পদে প্রভাষক নিয়োগ দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ১০ জন শিক্ষক নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত Read more

সচিবালয়ের সামনে পুলিশ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টা ধাওয়া
সচিবালয়ের সামনে পুলিশ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টা ধাওয়া

শিক্ষা উপদেষ্টা সি আবরারের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার পর ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। Read more

মির্জাপুরে ওটি থেকে প্রসূতি রেফার্ড, মৃত্যুর সঙ্গে লড়ছেন রোগী
মির্জাপুরে ওটি থেকে প্রসূতি রেফার্ড, মৃত্যুর সঙ্গে লড়ছেন রোগী

টাঙ্গাইলের মির্জাপুরে রত্না বেগম নামে এক প্রসূতিকে অপারেশন সম্পন্ন না করে মুমূর্ষূ অবস্থায় রেফার্ড করার অভিযোগ উঠেছে। ওই প্রসূতি বর্তমানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন