পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে নজরুল ইসলাম (৬০) নামের এক জেলের লাশ ভেসে এসেছে। আজ শুক্রবার (১ আগস্ট) সকালে স্থানীয়রা সৈকতে প্রথমে লাশটি দেখতে পান। তাৎক্ষণিক কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়িতে অবগত করেন।স্থানীয় বাসিন্দা মনসুর হাওলাদার জানান, ‘সকালে সাগর পাড় থেকে আমি কুয়াকাটা যাচ্ছিলাম। তখন দেখি সৈকতে লাশটি পড়ে আছে। শরীরের কিছু অংশ গলে গেছে। কয়েক দিন আগে মারা গেছে হয়তো।’জানা গেছে, মৃত নজরুল ইসলাম হাওলাদার (৬০) পেশায় একজন জেলে ছিলেন। কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া ৮ নং ওয়ার্ডের মৃত তাজেম আলী হাওলাদারের ছেলে।নিহতের ছেলে নাসির হাওলাদার বলেন, ‘গত ২৩ জুলাই মাছ শিকারের উদ্দেশ্যে বাবা সাগরে গিয়ে প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলারটি সমুদ্রের নিমজ্জিত হয়। অনেক খোঁজাখুঁজি করে বাবার সন্ধান পাইনি। প্রতিদিনই প্রায় সাগরে আশেপাশে নজর রাখতাম। জীবিত ফিরবে এমনটি আশা ছিলো। কিন্তু আজকে পেলাম লাশ।’কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরনে কালো রঙের একটি রেইনকোট পড়া ছিল। নিহতের ছেলে নাসির হাওলাদার পরিচয় নিশ্চিত করেন।মরদেহটি উদ্ধার করে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩ আগস্ট ‘মুক্তির ইস্তেহার’ ঘোষণা দেবে এনসিপি
৩ আগস্ট ‘মুক্তির ইস্তেহার’ ঘোষণা দেবে এনসিপি

নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৩ আগষ্ট বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ইস্তেহার ঘোষনা করবে এনসিপি। শুক্রবার (৪ Read more

মির্জাপুরে জাল টাকাসহ নারী গ্রেপ্তার
মির্জাপুরে জাল টাকাসহ নারী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে ২৮টি একশ টাকার জাল নোটসহ শিখা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার মহেড়া ইউনিয়নের ছাওয়ালী Read more

ভূমিকম্পে কেঁপে উঠলো নয়াদিল্লি
ভূমিকম্পে কেঁপে উঠলো নয়াদিল্লি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টা ৪ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে Read more

চুয়াডাঙ্গায় ৯০ লিটার চোলাই মদসহ ২ নারী কারবারি গ্রেফতার
চুয়াডাঙ্গায় ৯০ লিটার চোলাই মদসহ ২ নারী কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৯০ লিটার চোলাই মদসহ দু'নারী কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যায় জীবননগর উপজেলার দেহাটি Read more

শাহজালাল বিমানবন্দরে আবার নিরাপত্তার দায়িত্বে ফিরছে এপিবিএন
শাহজালাল বিমানবন্দরে আবার নিরাপত্তার দায়িত্বে ফিরছে এপিবিএন

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব পুনরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। একই সঙ্গে Read more

বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল
বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল

জুলাই সনদ স্বাক্ষর ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন