বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে এলে খুশি হবে এবং আনন্দিত হবে বিএনপি। দলের পক্ষ থেকে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুরোধ করা হবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য। তিনি যদি নির্বাচনে আসেন তবে দলের জন্য খুবই আনন্দের বিষয় হবে এটি। বিএনপির চেয়ারপারসনের অসুস্থতার কারণে নির্বাচনে তিনি অংশ নেবেন কিনা? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন। এছাড়াও আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির এই নেতা। বৃহস্পতিবার (৩১জুলাই) সন্ধ্যায় মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. রোকনুজ্জামান খান ও মিথুন রায় চৌধুরী। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম। মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ আরও অনেকে।এদিকে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী গেলো জাতীয় নির্বাচনে দলের পক্ষে মাগুরা-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন তিনি। আগামী নির্বাচনেও তিনি একই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। সম্প্রতি জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকায় জনসভায় অংশ গ্রহণ করছেন তিনি। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আত্মগোপন থেকে গ্রেপ্তার, কারাগারে যুবলীগ নেতা শাহিদ মাহমুদ
আত্মগোপন থেকে গ্রেপ্তার, কারাগারে যুবলীগ নেতা শাহিদ মাহমুদ

নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদকে (৫৫) কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে Read more

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি ৩০ এপ্রিল
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি ৩০ এপ্রিল

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি পিছিয়েছে। আগামী ৩০ এপ্রিল এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। Read more

বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ধানের ডোল
বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ধানের ডোল

গ্রামাঞ্চলে এখন আর আগের মতো চোখে পড়ে না বাঁশের তৈরি ধানের ডোল বা মাচা। যা স্থানীয়রা ধানের গোলা বলে জানেন। Read more

বরকলে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় প্রেমযুগলের মরদেহ উদ্ধার
বরকলে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় প্রেমযুগলের মরদেহ উদ্ধার

রাঙামাটির বরকল উপজেলায় এক তরুণ ও এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার ভূষণছড়া ইউনিয়নের বগাছড়ি Read more

আকাশে মেঘ নেই, মাঠে নেই জল: ফুলবাড়ীর চাষিদের হাহাকার
আকাশে মেঘ নেই, মাঠে নেই জল: ফুলবাড়ীর চাষিদের হাহাকার

দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভরা বর্ষাকালেও খরা, চরম দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষিরা। চলছে আষাঢ় মাস। বর্ষার ভরা মৌসুম। তবুও Read more

হরমুজ পাড়ি দিলো জাপান, ইতালি ও ওমানের তেলবাহী জাহাজ
হরমুজ পাড়ি দিলো জাপান, ইতালি ও ওমানের তেলবাহী জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিলো ফ্রান্স, জাপান এবং ওমানের ৩টি ট্যাংকার জাহাজ। শুক্রবার জাহাজগুলো হরমুজ পেরিয়েছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন