পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন শাখা কৃষি অফিসে দলবল নিয়ে ঢুকে ভাঙচুর ও মারপিট করার অভিযোগ পাওয়া গেছে লোকমান হোসেন নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। এ সময় হামলাকারীদের আক্রমণে কৃষি ব্যাংক শাখা ম্যানেজারসহ অন্তত ৫ জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরের দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়ন কৃষি শাখা অফিসে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবদল নেতা ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবং ওই এলাকার রমজান আলীর ছেলে।ঘটনার বিষয়ে অসুস্থ ফৈলজানা ইউনিয়ন কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: শামসুদ্দিন জানান, অভিযুক্ত লোকমান হোসেন আমার এই শাখা ব্যাংকের একজন ঋণ খেলাপী সদস্য। তিনি বেশ কয়েক বছর আগে তিন লাখ টাকা ঋণ নিয়ে শুধু ২০ হাজার দিয়ে আর কোনো টাকা দেননি। তার কাছে ব্যাংকের কর্মীরা গেলে টাকা দিবেন না এবং নানা ভাবে প্রাণনাশের হুমকি দেন। কিছুদিন আগে আমার উর্ধতন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে তাদের নির্দেশ মোতাবেক আমরা তার বিরুদ্ধে ঋণ খেলাপীর একটা মামলা করি। আর এই মামলার নোটিশ হাতে পেয়েই তিনি ক্ষিপ্ত হয়ে ৮-১০ জন লোক নিয়ে আজ আমাদের অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় তিনি অফিসের সকল নথিপত্র দেখতে চান। আমরা তার এমন কর্মকাণ্ডে প্রাণভয়ে অফিস থেকে বের হওয়ার চেষ্টা করি। তাতেও তারা বাধা দিয়ে অফিসের মধ্যে লাঠি দিয়ে সবাইকে বেদম পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় আমি চাটমোহর থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছি।ঘটনার বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন জানান, বিষয়টি আমি আপনার নিকট থেকেই জানলাম। আমাদের দলের কোনো নেতা যদি এমন কর্মকাণ্ড করে থাকে তবে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল আলম জানান, ঘটনাটি জানার পরেই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, অবশ্যই অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।এ বিষয়ে অভিযুক্ত ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেনের বক্তব্য নেওয়ার জন্য তার ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় বলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই যোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল
জুলাই যোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সম্মান ও সহায়তায় ২৫ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। শহীদ Read more

দল ব্যবস্থা নিলেও আমি স্বতন্ত্র নির্বাচন করব: রুমিন ফারহানা
দল ব্যবস্থা নিলেও আমি স্বতন্ত্র নির্বাচন করব: রুমিন ফারহানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে বিএনপি Read more

তিন দাবিতে শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের
তিন দাবিতে শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের

ঢাকার শাহবাগ অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এতে যানচলাচল বন্ধ হয়ে ওই এলাকা যানজটের সৃষ্টি হয়েছে।তিন দাবিতে ‘ব্লকেড Read more

গত ৩ নির্বাচনে অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে কমিশন
গত ৩ নির্বাচনে অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে কমিশন

বিগত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগঠিত বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে করেছে জাতীয় নির্বাচন Read more

টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির মামলায় গেজেট প্রকাশ পেছাল
টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির মামলায় গেজেট প্রকাশ পেছাল

অবৈধভাবে রাজধানীর গুলশান-২ এলাকায় একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন