কিশোরগঞ্জ পৌরসভা থেকে আওয়ামী লীগের দোসরদের প্রত্যাহার এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালনসহ স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। পৌরসভায় কর্মরত পৌর ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম এবং পৌর সচিব শফিকুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি চলাকালে উপস্থিত শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, ঘুষ ও দুর্নীতির কারণে পৌরসভার সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর ফলে সাধারণ নাগরিকরা ভোগান্তিতে পড়ছে। এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন মিয়া এবং সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম। তারা বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে ছাত্রসমাজ কোনোভাবেই চুপ থাকতে পারে না। দোষীদের বিচারের আওতায় আনতে হবে।’ শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন।এ বিষয়ে পৌরসভায় পৌর সচিব শফিকুর রহমানের সঙ্গে কথা হলে তিনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না বলে জানান।এছাড়াও কর্মসূচিতে ছাত্র নেতৃবৃন্দের আরও উপস্থিত ছিলেন মোয়াজ, মোফাজ্জল, হোসেন, আশরাফুল ইসলাম, জাকির, মোনায়েম, সামিদ, হাসানসহ আরও অনেকে। শান্তিপূর্ণ এ অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ভারতীয় কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল পাকিস্তান
এবার ভারতীয় কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল পাকিস্তান

নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার পাল্টা জবাবে এবার ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক ব্যক্তিকে বহিষ্কার করল Read more

শ্যামলীতে ডিপিডিসির সংস্কার কাজে ‘চা-নাস্তার’ নামে টাকা আদায়, মই পড়ে আহত ১
শ্যামলীতে ডিপিডিসির সংস্কার কাজে ‘চা-নাস্তার’ নামে টাকা আদায়, মই পড়ে আহত ১

বিদ্যুতের জরুরি সংস্কার কাজের নামে অসম্পূর্ণ ও অপরিকল্পিত কাজে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর শ্যামলী পিসিকালচার সোসাইটি এলাকার বাসিন্দারা। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন Read more

ইরানে ট্রাম্পের হস্তক্ষেপের আহ্বান রেজা পাহলভির
ইরানে ট্রাম্পের হস্তক্ষেপের আহ্বান রেজা পাহলভির

ইরানের শেষ শাহের (সম্রাট) নির্বাসিত পুত্র রেজা পাহলভি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। ট্রাম্পকে ইরানে চলমান বিক্ষোভকারীদের Read more

১৮০ দিনে দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস-কেডস দেবে সরকার
১৮০ দিনে দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস-কেডস দেবে সরকার

আগামী ১৮০ দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় মোট দুই লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ করার Read more

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বর্তমানে নিম্নচাপটি Read more

রাঙ্গামাটিতে ভূমিধস রোধে জেলা প্রশাসনের ঝুঁকিপূর্ণ স্থান সূমহ পরিদর্শন
রাঙ্গামাটিতে ভূমিধস রোধে জেলা প্রশাসনের ঝুঁকিপূর্ণ স্থান সূমহ পরিদর্শন

পাহাড়ি ভূমিধস রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আজ এক বিশেষ সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক জনাব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন