রাঙ্গামাটিতে গত বছরের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা, নির্যাতন এবং বিভিন্ন সময়ে ক্যাম্পাসে র‍্যাগিংয়ের সাথে জড়িত থাকার অভিযোগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ ছাত্রলীগ নেতার ছাত্রত্ব ও সনদ বাতিল করা হয়েছে।বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাবিপ্রবির (ভিসি) ড. আতিয়ার রহমান।শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) বিশ্বজিৎ শীল সাগর, সাইদুজ্জামান পাপ্পু, মহিউদ্দিন মুন্না, আবির, হাসু দেওয়ান, জাকির হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের জাহাঙ্গীর আলম অপু, আকিব মাহমুদ, অন্তু কান্তি দে ও রিয়াদ তালুকদার।উপাচার্য ড. আতিয়ার রহমান জানান, জুলাই-আগস্ট ও তার আগে-পরে যে সমস্ত ছাত্ররা, ছাত্র নামধারীরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের ওপর অত্যাচার করেছে, নিপীড়ন চালিয়েছে এবং যারা র‍্যাগ দিয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।ভিসি আরও জানান, আমি যোগদানের পরই তদন্ত কমিটি গঠন করেছিলাম। সেই তদন্ত কমিটি একেবারে চুল-ছেঁড়া তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণ করে তদনির রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করে রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তক্রমে তাদের কাউকে আজীবনের বহিষ্কার, আবার যারা এই কাজগুলোর সঙ্গে যুক্ত ছিল কিন্তু ছাত্রত্ব শেষ করেছে, তাদের সনদ বাতিল করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উচ্চকক্ষে ১শ’ আসনে পিআর পদ্ধতি, বিএনপিসহ কয়েক দলের আপত্তি
উচ্চকক্ষে ১শ’ আসনে পিআর পদ্ধতি, বিএনপিসহ কয়েক দলের আপত্তি

জাতীয় সংসদের উচ্চকক্ষ ১০০ আসন বিশিষ্ট হবে। এতে সদস্যরা সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) মনোনীত হবেন, অর্থাৎ জাতীয় নির্বাচনে দলগুলো যে হারে Read more

মেঘনায় ছদ্মবেশী ‘চিকিৎসকের’ অপচিকিৎসায় গরুর মৃত্যু
মেঘনায় ছদ্মবেশী ‘চিকিৎসকের’ অপচিকিৎসায় গরুর মৃত্যু

কুমিল্লার মেঘনা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের এলডিডিপি প্রকল্পে কর্মরত কর্মকর্তা মেহেদী হাসান প্রকৃতপক্ষে কোনো সরকারি পশু চিকিৎসক নন। তিনি ওই কার্যালয়ের Read more

দিল্লিতে মন্দিরের দেয়াল ধসে প্রাণ গেল ৮ জনের
দিল্লিতে মন্দিরের দেয়াল ধসে প্রাণ গেল ৮ জনের

ভারতের দিল্লিতে ভারী বৃষ্টির জেরে মন্দিরের দেওয়াল ভেঙে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। শুক্রবার রাত থেকে দিল্লিতে Read more

সাতকানিয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হেলমেট ছাড়াই মিলছে তেল
সাতকানিয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হেলমেট ছাড়াই মিলছে তেল

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও চোরাচালান ঠেকাতে প্রশাসনের কড়াকড়ি নজরদারির মধ্যেই চট্টগ্রামের সাতকানিয়ায় ঘটেছে ভিন্ন চিত্র। ফিলিং স্টেশনগুলোতে কাগজপত্র Read more

১০২৪ বাংলাদেশিকে আটক করেছে ভারত
১০২৪ বাংলাদেশিকে আটক করেছে ভারত

ভারতের গুজরাট রাজ্যে এক হাজারের অধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।আজ শনিবার Read more

যশোরে আ.লীগের দুই নেতা গ্রেফতার
যশোরে আ.লীগের দুই নেতা গ্রেফতার

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন-ঝিকরগাছা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন