পঞ্চগড়ের বোদা উপজেলায় নানান অনিয়মের অভিযোগে ‘নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর মালিক উজ্জ্বল সরকার (৬০) কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ দল। অভিযোগ ছিল, ক্লিনিকটিতে কোনো চিকিৎসক না থাকলেও অভি সরকার নামে এক ওয়ার্ডবয়ের মাধ্যমে অস্ত্রোপচারের মতো গুরুত্বপূর্ণ কাজ পরিচালিত হতো। গ্রেপ্তার উজ্জ্বল সরকার নগর কুমারী এলাকার বিধুভূষণ সরকারের ছেলে এবং পলাতক অভি সরকার একই এলাকার নিখিল চন্দ্র সরকারের পুত্র।মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রিমনের নেতৃত্বে বোদা সেনা ক্যাম্পের সদস্যরা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদের সমন্বয়ে অভিযান চালানো হয়। অভিযানে বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুল কবির, সেনাবাহিনীর একটি দল এবং বোদা থানা পুলিশ উপস্থিত ছিলেন।জানা যায়, ওয়ার্ডবয় দিয়ে অস্ত্রোপচার করানো এবং পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই রিপোর্ট প্রদানের মতো বেশ কিছু গুরুতর অনিয়ম দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্লিনিকের মালিক উজ্জ্বল সরকারকে গ্রেপ্তার করে বোদা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় বুধবার (৩০ জুলাই) উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বিপ্লব কুমার সাহা বাদী হয়ে একটি মামলা দায়ের করলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।মামলার নথি বিশ্লেষনে জানা যায়, গত ২১ জুলাই বোদা উপজেলার আমতলা কাজীপাড়া এলাকার কোহিনূর বেগম টিউমারজনিত সমস্যায় নিরাময় নার্সিং হোমে ভর্তি হন। সেখানে অভি সরকার নামের এক ওয়ার্ডবয় নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে অস্ত্রোপচার করেন। পরে ২৭ জুলাই আরেক অজ্ঞাতনামা গর্ভবতী নারী ভর্তি হলে, পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও তার সিজারিয়ান অপারেশন বিলম্ব করা হয়। ফলে সময়মতো অন্যত্র নিয়ে চিকিৎসা না পেয়ে মৃত সন্তান প্রসব করতে হয় তাকে।স্থানীয়রা জানান, এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এর আগেও ভুল চিকিৎসা ও রোগী ঠকানোর অভিযোগ উঠেছিল। রোগ নির্ণয় ছাড়াই রিপোর্ট দেওয়া, নিয়মিত ডাক্তার না থাকা, এমনকি মালিক নিজেই ব্যবস্থাপত্র লিখে দিতেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লুৎফুল কবির জানান, ‘ক্লিনিকটির কাগজপত্র হালনাগাদ নেই এবং সেখানে নারীদের অস্ত্রোপচারও একজন ওয়ার্ডবয় দিয়ে করানো হয়েছে, এ বিষয়গুলোর সত্যতা মিলেছে।’বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানিয়েছেন, ‘উজ্জ্বল সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৮ দিনে শাহজালাল বিমানবন্দর থেকে ৭৯৭টি ফ্লাইট বাতিল
২৮ দিনে শাহজালাল বিমানবন্দর থেকে ৭৯৭টি ফ্লাইট বাতিল

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের পর সৃষ্ট যুদ্ধবস্থার কারণে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে এখনো পর্যন্ত ৭৯৭টি ফ্লাইট Read more

বরগুনায় জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগ
বরগুনায় জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগ

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জেলেদের অভিযোগ তাদের নাম তালিকায় থাকলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

লামায় ধান বোঝাই ট্রাক উল্টে নিহত ১, আহত ১২
লামায় ধান বোঝাই ট্রাক উল্টে নিহত ১, আহত ১২

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন ২নং ওয়ার্ড পোলাউপাড়া সড়কে ধান বোঝাই একটি ট্রাক (টিএস) গাড়ি উল্টে দুর্ঘটনায় মং মেচিং Read more

এনইআইআর চালু, প্রতিবাদে বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা
এনইআইআর চালু, প্রতিবাদে বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা

শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবন ভাঙচুর করছে বিক্ষোভকারীরা। হবৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকালে Read more

মেয়র পদে শপথ ইস্যুতে ইশরাক হোসেন-আসিফ মাহমুদের পাল্টাপাল্টি বক্তব্য
মেয়র পদে শপথ ইস্যুতে ইশরাক হোসেন-আসিফ মাহমুদের পাল্টাপাল্টি বক্তব্য

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা আন্দোলনের মধ্যেই সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন