বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে পতিত আওয়ামী লীগ সরকারের অনেক এমপি-মন্ত্রী, নেতাকর্মী এবং শুভাকাঙ্খিরা বিপাকে পড়ে যান। এদের বেশিরভাগই মামলায় জড়িয়ে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। সেই তালিকায় আছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য হওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও। আওয়ামী লীগের পতনের পর সাকিবকে হত্যা মামলার আসামি করা হয়েছে। এমনকি গ্রেপ্তার এড়াতে তিনি দেশে ফিরছেন না।এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। সংশ্লিষ্টরা মনে করেন, রাজনীতি এবং খেলাধুলাকে আলাদা রাখা উচিত এবং অনতিবিলম্বে সাকিব আল হাসানকে জাতীয় দলের ফেরত আনা উচিত। জাতীয় দলে না থাকলেও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত সাকিব। সম্প্রতি বেশ কয়েকটি লিগেও খেলেছেন তিনি। তবে এখানে সবচেয়ে বড় বিষয়টি হলো, দেশের হয়ে খেলতে পারছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোষ্টারবয়। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কোন দিকে যাচ্ছে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার? সম্প্রতি জাতীয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তর দিয়েছেন জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।জাতীয় দলের এই সিনিয়র সহকারী কোচ বলেন, ‘এটা নিয়ে আমার কিছু বলার নেই। বোর্ডও কিছু করতে পারবে বলে মনে হয় না। এটা সরকারি নীতি, তাদের ওপর নির্ভর করে। বোর্ডেরও কিছু করার নেই। যখন সরকার মনে করবে, তখনই সে আসতে পারবে। না হলে আসলে…তাকে ক্রিকেট খেলতে দেশে আসতে হবে।’সালাউদ্দিনের পরিচয় কেবল জাতীয় দলের সহকারী কোচ নয়। তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় কোচ। এমনকি সাকিব আল হাসানের গুরু হিসেবেও সর্বত্র সমাদৃত। তিনি আরও বলেন, ‘সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানো নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করার কিছু নেই। হয়তো সেভাবে সে মেনে নেবে। বা কখনো যদি সে ফিরে আসতে পারে, সবাই চাই আসুক। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই।’এদিকে সম্প্রতি সাকিব ইস্যুতে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে…।’এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘সাকিবের ফেরার বিষয়ে বোর্ডে এখনো কোনো আলোচনা হয়নি। ক্রিকেটের বাইরের আলোচনা আমরা এত বেশি করছি না।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে: উপদেষ্টা আদিলুর
নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে: উপদেষ্টা আদিলুর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘এবার নির্বাচনে মানুষ দুটি ভোট দেবে। একটি জুলাই Read more

জলজ জীববৈচিত্র্য রক্ষায় নেত্রকোনায় মানববন্ধন
জলজ জীববৈচিত্র্য রক্ষায় নেত্রকোনায় মানববন্ধন

জলজ জীববৈচিত্র্যকে রক্ষায় চায়না দুয়ারি জাল বন্ধের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা Read more

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে বাসদের আপত্তি
জুলাই সনদে স্বাক্ষর নিয়ে বাসদের আপত্তি

জুলাই সনদ স্বাক্ষর নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। বুধবার (১৫ অক্টোবর) দলটির কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আ.লীগের আগ্রাসন রুখতে রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি
আ.লীগের আগ্রাসন রুখতে রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে Read more

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুসহ কয়েকজন আহত হওয়ার ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন