দিনাজপুরের খানসামা উপজেলায় ২০১৪ সালের বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায় (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জয়গঞ্জ এলাকার বাসিন্দা।বুধবার (৩০ জুলাই) দুপুরে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খানসামা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।থানা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রায় ১০ বছর পর ২০২৪ সালের ২৩ অক্টোবর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান স্মৃতি বাদী হয়ে খানসামা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায়কে এজাহারভুক্ত আসামি করা হয়। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, ‘২০১৪ সালের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরেই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী আয়োজন
পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী আয়োজন

পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশবান্ধব শিক্ষার্থী সংগঠন বরিশাল বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট কনজারভেশন সোসাইটি (বিইউইসিএস)। শনিবার Read more

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারেফুল ইসলাম শিহাব (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (০২ Read more

খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ঢল নেমেছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা জিয়া Read more

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের পর্দা উঠবে আজ (৩ জানুয়ারি)। নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে স্থায়ী ভেন্যু বাংলাদেশ Read more

৫৫ বছরে বাংলাদেশ; আত্মবিশ্লেষণের সময় কি এখনো আসেনি?
৫৫ বছরে বাংলাদেশ; আত্মবিশ্লেষণের সময় কি এখনো আসেনি?

স্বাধীনতার ৫৫তম দিবসে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন আমরা কি সত্যিই আমাদের অর্জন ও ব্যর্থতার সৎ মূল্যায়ন করছি, নাকি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন