রাজনীতি হোক কিংবা ক্রিকেট সব জায়গায় ভারত-পাকিস্তান মানেই বাড়তি উত্তেজনা।  লিজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনায় রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেমিফাইনালের ড্র অনুযায়ী এই দুই দলকে একে অপরের বিপক্ষেই মাঠে নামতে হবে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে-এবার ভারত কি করবে? এমন প্রশ্ন ওঠার অবশ্য যথেষ্ট যৌক্তিকতাও আছে। কেননা, এই টুর্নামেন্টের লিগ পর্বে পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে বিরত ছিলেন ভারতের সাবেক ক্রিকেটাররা। তারা মাঠে উপস্থিত থাকলেও ম্যাচ খেলেননি। এবার সেমিফাইনাল সামনে রেখে আবারও প্রশ্ন উঠেছে—যুবরাজ সিং, ইরফান পাঠানরা কি মাঠে নামবেন?লিগ পর্বে মাঠে নামেননি ভারতীয়রা, তবে ম্যাচের সময় মাঠে উপস্থিত ছিলেন যুবরাজ সিং। তাঁকে পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের সঙ্গে হেসে কথা বলতে ও আলিঙ্গন করতে দেখা যায়। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হন ভারতের কিছু ক্রিকেটপ্রেমী। কেউ কেউ তা দেশের অপমান হিসেবেও তুলে ধরেছেন।এই মুহূর্তে সব চোখ এখন ভারতের সাবেক ক্রিকেটারদের দিকে। তারা খেলবেন কি না, সেই সিদ্ধান্ত নির্ধারণ করে দেবে ম্যাচ হবে কি না। যদি তারা আবার বয়কট করেন, তবে টুর্নামেন্ট কমিটি বিকল্প কোনো সিদ্ধান্ত নিতে পারে! ভারত নিয়ন্ত্রীয় কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের বিপক্ষে বেশ সরব দেখা গেছে ভারতীয় বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারকে। এমনকি এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে খেলা প্রসঙ্গে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিসিআইকে ধুঁয়ে দিচ্ছেন। আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিন্দি ভাষা নিষিদ্ধে বিল আনছে তামিলনাড়ু সরকার
হিন্দি ভাষা নিষিদ্ধে বিল আনছে তামিলনাড়ু সরকার

হিন্দি ভাষা নিষিদ্ধ করার লক্ষ্যে একটি বিল আনতে যাচ্ছে ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন বিধানসভার Read more

কালুখালী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ইমরান, সম্পাদক আদম
কালুখালী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ইমরান, সম্পাদক আদম

'সত্যোর সন্ধানে, মানুষের কল্যাণে' এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার পেশাদার সাংবাদিকদের নিয়ে রাজবাড়ীর কালুখালী উপজেলা Read more

এসবিপ্রধান হলেন নুরুল আমিন ও সিআইডিপ্রধান মোসলেহ
এসবিপ্রধান হলেন নুরুল আমিন ও সিআইডিপ্রধান মোসলেহ

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন Read more

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে প্রবাসীদের সহযোগিতায় : প্রধান উপদেষ্টা
দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে প্রবাসীদের সহযোগিতায় : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।বৃহস্পতিবার Read more

স্বামীর সাথে ঝগড়া করে খুন্তি পুড়িয়ে মেয়েকে ছ্যাঁকা দিলেন সৎ মা!
স্বামীর সাথে ঝগড়া করে খুন্তি পুড়িয়ে মেয়েকে ছ্যাঁকা দিলেন সৎ মা!

ভোলার দৌলতখান উপজেলায় স্বামীর সঙ্গে ঝগড়ার বিরোধকে কেন্দ্র করে রাফিয়া নামের ৪ বছর বয়সী এক শিশুর শরীরে খুন্তি পুড়িয়ে ছ্যাঁকা Read more

নাটোরে হাসপাতাল থেকে ডাক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার
নাটোরে হাসপাতাল থেকে ডাক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার

নাটোরে বেসরকারি একটি হাসপাতালের নিজ কক্ষ থেকে ডা. মো. আমিনুর ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন