ফেনীর ফুলগাজীতে দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারের জের ধরে মীর হোসেন মীরু (৪৫) নামের এক বিএনপি নেতার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় তার শরীর থেকে বাম হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে।মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার গাইনবাড়ি এলাকায় তার নিজ দোকানে এ ঘটনা ঘটে।মীর হোসেন মীরু উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মান্দারপুর এলাকার রফিক চৌধুরী বাড়ির আতাউল হক লেদু মিয়ার ছেলে। তিনি ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে মীর হোসেন ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের পাশে গাইনবাড়ি এলাকায় তার নিজ দোকানে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন লোক এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে তাকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। পরে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, মীর হোসেনের সঙ্গে স্থানীয় কয়েকজনের রাজনৈতিক ও পারিবারিক দ্বন্দ্ব ছিল। এসব দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে দাবি করছেন তারা।মুন্সীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাউদ্দিন বাবু বলেন, ‘তিনি (মীরু) দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। হামলায় শরীর থেকে বাম হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। ইতোমধ্যে এ বিষয়ে মৌখিকভাবে ফুলগাজী থানায় অভিযোগ করা হয়েছে।’ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, ‘কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে তার সঙ্গে কথা না বলে বলা যাচ্ছে না। এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।’এ ব্যাপারে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা আর কি কারণে হামলা করেছে এই বিষয়ে জানার চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য মতে, বুধবার (১৭ সেপ্টেম্বর) দিন শেষে Read more

নওগাঁয় ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত, ট্রাক্টরে আগুন
নওগাঁয় ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত, ট্রাক্টরে আগুন

নওগাঁর পোরশায় ট্রাক্টরের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম হাবিবুর রহমান হাবিব । মৃত্যুকালে তার বয়স হয়েছিল নয় Read more

বাঘায় গরুর গোয়ালঘরে আগুন, পুড়ে গেল গবাদি পশু
বাঘায় গরুর গোয়ালঘরে আগুন, পুড়ে গেল গবাদি পশু

রাজশাহীর বাঘা পৌরসভার ৪নং ওয়ার্ডের চক নারায়ণপুর দৈরিতলায় মো. নজরুল ইসলামের গোয়ালঘরে বৃহস্পতিবার (১২ জুন) ভোর ৪টা ৩০ মিনিটে আগুনের Read more

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুর
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুর

সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় তাসকিন আহমেদ (৯) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় Read more

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে : ম্যাক্রোঁ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে : ম্যাক্রোঁ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, ইউরোপের Read more

বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত
বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা লেগেছে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের।আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন