বরিশালে একটি কুকুরকে গলায় ফাঁস দিয়ে ও পিটিয়ে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে হত্যা করেছে স্থানীয় কিছু বখাটে ছেলে। সোমবার (২৮ জুলাই) বিকেলে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে।এই তথ্য নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ।প্রত্যক্ষদর্শীরা বলেন, পথে ঘাটে ঘুরে বেড়ানো একটি কুকুরকে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে প্রকাশ্যে হত্যা করেছে বখাটেরা। এই ঘটনা ভিডিও করে স্থানীয় মোজাম্মেল হোসেন মোহন নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দেয়।এরপর বিষয়টি ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মানবিক মানুষরা। এরপর বিষয়টি বাকেরগঞ্জ থানার ইউএনও, বাকেরগঞ্জ থানার ওসি, প্রাণিসম্পদ কর্মকর্তাদের জানান স্থানীয়রা।বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, অভিযুক্তদের আটকে ইতিমধ্যে অভিযান চালানো হয়েছে। তাদের আটক করে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ বিএনপি ছাড়া কারও কাছে নিরাপদ নয়: মির্জা আব্বাস
বাংলাদেশ বিএনপি ছাড়া কারও কাছে নিরাপদ নয়: মির্জা আব্বাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন হুমকির মুখে বলে মনে হচ্ছে। জামায়াত তাকে সহ্য করতে পারে না। তার সুযোগ্য নেতৃত্বেই Read more

ভুটানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ভুটানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। ফলে প্রস্তুতি ম্যাচের আগে Read more

আসিফ ও মাহফুজের ৩ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন যারা
আসিফ ও মাহফুজের ৩ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন যারা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে গতকাল গতকাল বুধবার পদত্যাগ করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ দুজনের অধীনে Read more

সৌদি আরবের কড়া পদক্ষেপ, ইরানের সামরিক অ্যাটাশেসহ ৫ জনকে বহিষ্কার
সৌদি আরবের কড়া পদক্ষেপ, ইরানের সামরিক অ্যাটাশেসহ ৫ জনকে বহিষ্কার

সৌদি আরবের ভূখণ্ডে বারবার হামলার প্রতিবাদে ইরানের সামরিক অ্যাটাশেসহ দূতাবাসের পাঁচ কর্মীকে বহিষ্কার করেছে রিয়াদ। তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে সৌদি Read more

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে যান চলাচল বন্ধ
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে যান চলাচল বন্ধ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেইয়ান ইউনিয়নের নিমতলা এলাকায় ঢাকামুখী লেনে দুই ট্রাকের সংঘর্ষের ঘটনায় প্রায় দেড় ঘণ্টা যান চলাচল Read more

অ্যাথলেটিকো মাদ্রিদে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা
অ্যাথলেটিকো মাদ্রিদে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা

ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর সাথে পাঁচ বছরের চুক্তি করার মাত্র কয়েক মাসের মধ্যেই স্প্যানিশ ক্লাব আথলেটিকো মাদ্রিদের সঙ্গে চক্তি করতে যাচ্ছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন