কক্সবাজারের মহেশখালীর হোয়ানকের বাসিন্দা মাহমুদুল করিম, যিনি প্রায় এক দশক আগে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন, তাকে হঠাৎ করে জীবিত দেখানো হয়েছে একটি মামলায়। চাঞ্চল্যকর এই ঘটনায় মৃত ব্যক্তিকে করা হয়েছে ১৭ নম্বর আসামি, যেখানে তাকে চাঁদাবাজি ও লুটপাটের মূলহোতা বলে উল্লেখ করা হয়েছে।স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, মাহমুদুল করিম ২০১৪ সালে মালয়েশিয়ায় প্রবাসে থাকাকালীন মারা যান এবং তার দাফনও সম্পন্ন হয় মহেশখালীর পারিবারিক কবরস্থানে। অথচ মৃত্যুর এত বছর পর হঠাৎ তার নাম একটি মামলায় অন্তর্ভুক্ত হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে মৃত মাহমুদুল করিমকে জড়ানোর মাধ্যমে মামলাটি সাজিয়েছে, যাতে প্রকৃত ঘটনা আড়াল করে নিরীহদের হয়রানি করা যায়।মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের অমাবশ্যাখালী এলাকায় একটি চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে ভয়াবহ সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর ঘটনার শিকার পক্ষকে আসামি করে পাল্টা মামলা দায়ের হলে বেরিয়ে আসে মৃত ব্যক্তিকে আসামি বানানোর বিস্ময়কর তথ্য।চিংড়ি চাষি এনামুল করিম জানান, তার পৈত্রিক মালিকানাধীন ঘের দখলের চেষ্টা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিল একটি প্রভাবশালী সন্ত্রাসী চক্র। এর আগে তাকে একাধিকবার চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।গত ১৩ জুলাই রাতে অস্ত্রধারী ১৯ জনের একটি দল তার ঘেরে হামলা চালায়। শ্রমিকদের বেঁধে নির্যাতন, ঘের ভাঙচুর, বাঁধ কেটে পোনা নষ্ট করে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় এনামুল করিম ২১ জুলাই মহেশখালী থানায় মামলা (নং ৩৫) দায়ের করেন।কিন্তু মাত্র চার দিন পর, ২৫ জুলাই হামলাকারীদের পক্ষে থাকা নুরুল কবির নামে এক ব্যক্তি উল্টো এনামুল করিম ও তার পরিবারের ২২ সদস্যকে আসামি করে পাল্টা মামলা (নং ৩০) দায়ের করেন। এই মামলার সবচেয়ে চাঞ্চল্যকর দিক হলো- ১৭ নম্বর আসামি মাহমুদুল করিম, যিনি ২০১৪ সালে মারা গেছেন।ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, মোটা অঙ্কের লেনদেনের মাধ্যমে পুলিশকে দিয়ে সাজানোভাবে এই মামলা রেকর্ড করানো হয়েছে। এতে প্রকৃত অপরাধীরা আড়াল পাচ্ছে, আর নিরীহরা পড়ছেন হয়রানির মুখে।এ বিষয়ে জানতে চাইলে বাদী নুরুল কবির বলেন, মৃত ব্যক্তির নাম আসা ভুলবশত হয়েছে, টাইপিং মিস্টেক হতে পারে। তবে লেনদেন সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি ফোন কেটে দেন।মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. এনায়েত কবীর বলেন, মামলা দায়েরের সময় এন্ডোর্স হয়েছে। তদন্তে যদি কেউ নিরীহ বা মৃত প্রমাণিত হয়, তাকে বাদ দেওয়া হবে।মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক বলেন, দ্রুত মামলা গ্রহণ করতে গিয়ে কখনও কখনও এমন ভুল হতে পারে। আইন অনুযায়ী আমলযোগ্য অপরাধের অভিযোগ পাওয়া গেলে তা মামলা হিসেবে নথিভুক্ত করতে হয়। তবে এজাহারে যদি কোনো নিরপরাধ ব্যক্তি বা মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হয়, তদন্তে বিষয়টি প্রমাণিত হলে চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হবে।জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, মহেশখালীতে দখলবাজির মামলায় অতিরিক্ত আসামির নাম অন্তর্ভুক্তির প্রবণতা রয়েছে। তদন্তে কেউ নিরীহ বা মৃত প্রমাণিত হলে তাকে চার্জশিটে বাদ দেওয়া হবে। আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, এনামুল করিম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। স্থানীয়দের দাবি, ওসি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে দখলবাজ চক্র আরও বেপরোয়া হয়ে উঠবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল Read more

গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ফ্রান্সের
গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ফ্রান্সের

গ্রিনল্যান্ড নিয়ে কড়া বার্তা দিয়েছে ফ্রান্স। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলে সফর শেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো এ ঘোষণা দেন। তিনি Read more

পাচারের উদ্দেশে বন্দি নারী-শিশুসহ ২১ জন কক্সবাজারে উদ্ধার
পাচারের উদ্দেশে বন্দি নারী-শিশুসহ ২১ জন কক্সবাজারে উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি অবস্থায় নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও Read more

বিশ্বের বৃহৎ মুসলিম দেশের কথায় ‘অবাক’ ইসরায়েল
বিশ্বের বৃহৎ মুসলিম দেশের কথায় ‘অবাক’ ইসরায়েল

গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। সম্মেলনের উদ্বোধনী দিনে গুরুত্ব পায় গাজা-ইসরায়েল যুদ্ধ।এ যুদ্ধ নিয়ে কথা Read more

মারা গেলেন চ্যাম্পিয়নস লিগজয়ী পর্তুগিজ কিংবদন্তি
মারা গেলেন চ্যাম্পিয়নস লিগজয়ী পর্তুগিজ কিংবদন্তি

২০০৬ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন কস্তা। ১৬টি ক্লাবের ডাগআউট সামলে গত বছরের জুলাইয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন