বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিদেশি ক্রিকেটাদের খেলার বিষয়টি স্বাভাবিক। তবে ঘরোয়া লিগে পুরো একটি বিদেশি দল খেলবে। এমন নজির নেই! সেই নজিরই এবার ভাঙতে চলেছে। প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) অংশ নিতে যাচ্ছে একটি বিদেশি দল।২০১২ সালে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট হিসেবে যাত্রা শুরু হয় বিসিএলের। তবে সময়ের সঙ্গে দলগুলো থেকে সড়ে দাঁড়ায় স্পনসররা। পরবর্তীতে সব দল পরিচালনার দায়িত্ব নেয় বিসিবি। নতুন এই সংস্করণে চার দলের পরিবর্তে তিনটি দল গড়া হবে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে। চতুর্থ দল হিসেবে খেলবে বিদেশি দলটি।বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিসিএলে একটি বিদেশি দল খেলবে, এই সিদ্ধান্ত হয়েছে। দলটা শ্রীলঙ্কা বা আফগানিস্তানের হতে পারে। এটি প্রথম শ্রেণির দল হতে পারে, আবার “এ” দল বা অন্য কোনো দলও হতে পারে।’আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বিসিএল। ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেট চলবে বলে আফগানিস্তান থেকে কোনো একটি যোগ দেবে এই টুর্নামেন্টে। এদিকে বিসিবির ঘরোয়া সূচি অনুযায়ী, জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৫ অক্টোবর। আর বিসিএলের ৫০ ওভারের আসরটি হওয়ার কথা ৪ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে।এনসিএল ও বিসিএলের পারফরম্যান্স নজরে রাখবে বিপিএলের দলগুলো। বিপিএলের ড্রাফট হবে এনসিএল টি–টোয়েন্টির পর। ড্রাফটের আগে খেলোয়াড়দের দেখে নেওয়ার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো।সম্প্রতি একটি গুঞ্জনও উঠেছে, এবারের এনসিএলেও বিদেশি ক্রিকেটার খেলানো হতে পারে। যদিও আকরাম খান বলেছেন, ‘এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে আলোচনা হয়েছে মাত্র।’উল্লেখ্য, এনসিএলের প্লেয়িং কন্ডিশনে আগে থেকেই একজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ ছিল। তবে এটি বাধ্যতামূলক নয় এবং বিসিবি শুধু ম্যাচ ফি দেয়। ফলে কোনো বিভাগীয় দল বিদেশি ক্রিকেটার আনতে আগ্রহী হয় না। ২০১৩-১৪ মৌসুমের পর এনসিএলে আর বিদেশি ক্রিকেটার খেলেননি।আকরাম খানের মতে, ‘দলগুলোর সম্মতির ভিত্তিতে বিসিবি যদি বিদেশি খেলানো বাধ্যতামূলক করে, তাহলেই কেবল জাতীয় লিগে আবার বিদেশি ক্রিকেটারদের দেখা যেতে পারে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শতবর্ষের সম্প্রীতি পুড়েছিল এক রাতে, বিচার মেলেনি ১৩ বছরেও
শতবর্ষের সম্প্রীতি পুড়েছিল এক রাতে, বিচার মেলেনি ১৩ বছরেও

কক্সবাজারের রামুর সেই রাতটির কথা আজও শিউরে ওঠে মানুষ। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর, গভীর রাতে হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে- ফেসবুকে Read more

উত্তরবঙ্গের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
উত্তরবঙ্গের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে Read more

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দলটির পক্ষে করা আপিল আবেদনের ওপর শুনানির Read more

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০

প্রবল বর্ষণের জেরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। সবশেষ ট্রাভিস কাউন্টিতে চারজনের মরদেহ Read more

ঢাকাগামী যমুনা এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনের কাছে লাইনচ্যুত
ঢাকাগামী যমুনা এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনের কাছে লাইনচ্যুত

তারাকান্দি থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস (৭৪৬) ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হয়েছে। ফলে একটি লাইন বন্ধ থাকায় ঢাকাগামী ট্রেনগুলোর Read more

শান্তি চাইলে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করুক ইরান : হোয়াইট হাউস
শান্তি চাইলে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করুক ইরান : হোয়াইট হাউস

শান্তি অর্জনের জন্য ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি “ত্যাগ” করার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, তেহরান যদি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন