আর্জেন্টিনাকে হারিয়ে নারী কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেছে কলম্বিয়া। নির্ধারিত সময়ে দুই দল গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৫–৪ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা।আজ মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ সময় সকালে ইকুয়েডরের কুইটোতে সেমিফাইনালে মুখোমুখি হয় দু’দল। আর্জেন্টিনার সামনে সুযোগ ছিল কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে ওঠার। যেখানে তাদের প্রতিপক্ষ হতে পারতো চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। কেননা দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত হবে ব্রাজিলের মেয়েদের। কলম্বিয়ায় বিপক্ষে এদিন শুরু থেকেই চাপে ছিল আর্জেন্টিনা। বল দখল কিংবা আক্রমণ সব ক্ষেত্রেই পিছিয়ে ছিল তারা। তবে সবদিকে এগিয়ে থাকলেও আর্জেন্টিনার জালে একবারও বল জড়াতে পারেনি কলম্বিয়া। ফলে ম্যাচ গড়াই টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে প্রথম পাঁচ শটে দুই দলই চারবার করে বল জালে জড়ায়। তবে ষষ্ঠ শটে কলম্বিয়ার ওয়েন্ডি বনিলা বল জালে জড়ালেও ব্যর্থ হন আর্জেন্টিনার ইলিয়েনা স্টিবেলে। ফলে কলম্বিয়া ম্যাচ জিতে নেয় ৫–৪ গোলে। এ জয়ে ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের অংশগ্রহণ করতে যাওয়া ১৬ ফুটবল দলের মধ্যেও জায়গা করে নিল কলম্বিয়া।এবার মেয়েদের কোপা আমেরিকার দশম আসর অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ৯ আসরের মধ্যে ৮ বার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। কেবল ২০০৬ সালে নিজ দেশে আয়োজিত কোপা আমেরিকায় শিরোপা জিততে পেরেছে আর্জেন্টিনা। এবার শিরোপা জিতলে এটি হবে ব্রাজিলে টানা পঞ্চম শিরোপা।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া

২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ Read more

ফের কমলো সোনার দাম
ফের কমলো সোনার দাম

দেশের বাজারে আরেক দফায় সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে Read more

ফের শাহবাগে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ
ফের শাহবাগে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ফের ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে Read more

তারেক রহমানের খালাতো ভাই তুহিন অ্যাম্বুলেন্সে করে কারাগারে
তারেক রহমানের খালাতো ভাই তুহিন অ্যাম্বুলেন্সে করে কারাগারে

অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক ২ মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী Read more

শেখ হাসিনা নিরপরাধ ব্যক্তি, খালাস পাবেন: আইনজীবী
শেখ হাসিনা নিরপরাধ ব্যক্তি, খালাস পাবেন: আইনজীবী

জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় খালাস পাবেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন