জামালপুরের সরিষাবাড়ীতে আজকের চলমান মামলা সহ ২০টি মামলার আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী শিপন মিয়াকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।সোমবার (২৮ জুলাই) দুপুরে পৌর এলাকার বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত শিপন মিয়া পৌরসভার সাতপোয়া মধ্যপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে বলে জানা গেছে। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান জানান, ‘শিপন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় আজকের চলমান মামলা সহ ১৮টি মামলা এবং জামালপুর সদর থানায় ২টি মামলাসহ মোট ২০টি মামলা রয়েছে। কয়েক বছর ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ গ্রাম হেরোইনসহ পৌরসভা-উপজেলা পরিষদের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাশতায় গমের না জোয়ারের রুটি খাবেন, কোনটি উপকারী?
নাশতায় গমের না জোয়ারের রুটি খাবেন, কোনটি উপকারী?

সকালের নাশতায় বা দিনের অন্যান্য সময় হালকা নাশতায় অনেকেই রুটি রাখেন। এই রুটি আবার কারও গমের আটার পছন্দের, আবার কারও Read more

লক্কর-ঝক্কর বাসে আমরা জিম্মি, ভয়াবহ দুর্ভোগে যাত্রীরা
লক্কর-ঝক্কর বাসে আমরা জিম্মি, ভয়াবহ দুর্ভোগে যাত্রীরা

রাজধানী ঢাকার সড়কে প্রায়ই চোখে পড়ে লক্কর-ঝক্কর বাস। মাঝেমধ্যেই নানা দুর্ঘটনার জন্ম দিয়ে আলোচনায় আসা এই বাসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার Read more

ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী
ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজা ও পশ্চিম তীরে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন বলে Read more

ভারতীয় ২০০ নতুন কোচ যুক্ত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে বহরে
ভারতীয় ২০০ নতুন কোচ যুক্ত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে বহরে

বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ ও কোচের ঘাটতি কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে ভারত থেকে ২০০টি আধুনিক রেলকোচ Read more

হাবিপ্রবিতে লেকচারারদের পদোন্নতি থমকে আছে পাঁচ মাস
হাবিপ্রবিতে লেকচারারদের পদোন্নতি থমকে আছে পাঁচ মাস

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৬২ জন শিক্ষকের লেকচারার হিসেবে যোগদানের পর নির্ধারিত সময় পার হয়ে Read more

কবি ফকির আব্দুল খালেকের মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকের ছায়া
কবি ফকির আব্দুল খালেকের মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকের ছায়া

পাবনার ভাঙ্গুড়া উপজেলা কবি সংসদের আহবায়ক অসাধারণ মেধাবী কবি ফকির আব্দুল খালেক (৭৮) মারা গেছেন। রবিবার (০১ জুন) রাত ১১টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন