এশিয়া কাপ ক্রিকেটের ২০২৫ সালের আসরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পড়েছে একই গ্রুপে। বিষয়টি ঘিরে নানা আলোচনা চললেও ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই-এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী এটিকে স্বাভাবিকভাবেই দেখছেন। তার মতে, সন্ত্রাসবাদ অবশ্যই নিন্দনীয়, তবে তার প্রেক্ষিতে খেলাধুলা বন্ধ হওয়া উচিত নয়।সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবারের এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর। আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে আট দলের এই টুর্নামেন্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর।ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় গাঙ্গুলী বলেন, ‘সূচি নিয়ে আমার কোনো সমস্যা নেই। খেলাধুলা চালিয়ে যেতে হবে। পাহালগামে যা ঘটেছে, তা অবশ্যই নিন্দনীয়। কিন্তু এসব ঘটনার কারণে খেলা বন্ধ করা উচিত নয়। সন্ত্রাসবাদের অবসান হওয়া জরুরি। কিন্তু খেলাটা চলতেই হবে।’সূত্র জানায়, এসিসির সাম্প্রতিক এক বৈঠনেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে যে, তারা পূর্বঘোষিত সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশ নেবে। বিসিসিআই এখন টুর্নামেন্ট থেকে সরে আসার সুযোগও রাখেনি।বিসিসিআই-এর একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘ভারত আয়োজক দেশ হিসেবে স্বীকৃত, ফলে কোনো পরিবর্তনের সুযোগ নেই। সিদ্ধান্ত চূড়ান্ত, ম্যাচ নির্ধারিত সময়েই হবে।’এই অবস্থান স্পষ্ট হওয়ার পরেও ভারতীয় গণমাধ্যমের কিছু অংশ এখনো সরকারের দিকে তাকিয়ে রয়েছে। এর আগে যেমন বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগের সময় পাকিস্তান ম্যাচ বয়কটের দাবি উঠেছিল, এবারও কিছু গণমাধ্যম একই দাবি তুলেছে।এদিকে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তান তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ১২ সেপ্টেম্বর। তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৫
দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৫

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ের মধ্যে আরও ৪২৫ জন হাসপাতালে Read more

মোংলায় ৭৭টি যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি
মোংলায় ৭৭টি যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

মোংলায় যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেক পোস্ট বসিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান রোধকল্পে যানবাহনসমূহে তল্লাশি এবং বৈধ কাগজপত্র যাচাই অভিযান পরিচালনা করেছে। Read more

মানবতার ফেরিওয়ালা সেই ইলিয়াস এখন ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী
মানবতার ফেরিওয়ালা সেই ইলিয়াস এখন ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী

জীবনের ১৫টি বছর নিঃস্বার্থভাবে অসহায় মানুষের সেবা করে গেছেন মো. ইলিয়াস হোসেন। রাস্তা থেকে মানসিক ভারসাম্যহীন মানুষদের তুলে এনে সেবাযত্ন Read more

নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের দাবি জানালেন জামায়াতের সাবেক আমির
নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের দাবি জানালেন জামায়াতের সাবেক আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মুজিবুর রহমান রহমান বলেছেন, সংস্কারের আগে কোনোভাবেই নির্বাচন চাইনা। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের কলঙ্ক Read more

সেতুর খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত
সেতুর খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইশ মিটার সেতুর খুঁটিতে ধাক্কা লেগে রাকিব মিয়া (২৫) নামে এক যুবক Read more

‘হল্যান্ড এখন মেসি-রোনালদোর পর্যায়ে পৌঁছে গেছে’
‘হল্যান্ড এখন মেসি-রোনালদোর পর্যায়ে পৌঁছে গেছে’

জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ পরে যেভাবে একের পর এক গোল করে দারুণ সব রেকর্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন