রাজশাহীতে ‘চাঁদাবাজদের’ কথিত একটি তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। এই তালিকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নাম রয়েছে। কারা এই তালিকা করেছেন, তা স্পষ্টভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে বিএনপির এক নেতা দাবি করছেন, তালিকাটি পুলিশের। যদিও পুলিশের পক্ষ থেকে বিষয়টি সরাসরি নিশ্চিত করা হয়নি।প্রায় দুই সপ্তাহ ধরে তালিকাটি হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। হাতে এসেছে গণমাধ্যমকর্মীদেরও। এটি নিয়ে ভেতরে-ভেতরে আলোচনা চললেও নগরের বোয়ালিয়া থানায় একটি চাঁদাবাজির মামলা হওয়ার পর তোলপাড় সৃষ্টি হয়েছে। এই মামলায় আসামি হিসেবে ৩৬ জনের নাম রয়েছে, যার মধ্যে ১৮ জনের নাম দেখা গেছে ওই তালিকায়। এই মামলা হওয়ার পর থেকে চাঁদাবাজিতে জড়িত অনেকেই আতঙ্কে রয়েছেন।তালিকাটিতে দেখা গেছে, সেখানে থাকা ব্যক্তিদের থানাভিত্তিক পূর্ণাঙ্গ ঠিকানা ও রাজনৈতিক পরিচিতি উল্লেখ রয়েছে। কিছু ব্যক্তির মোবাইল নম্বরও আছে। এ ছাড়া কোন খাত থেকে চাঁদা তোলেন এবং বর্তমানে সক্রিয় কি না সেই তথ্যও তুলে ধরা হয়েছে। তালিকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১২টি থানার মধ্যে ১০ থানার তথ্য রয়েছে।এর মধ্যে বোয়ালিয়া থানা এলাকার ২২ জন, রাজপাড়া এলাকার ১৬, চন্দ্রিমার ১৪, মতিহারের ৭, শাহমখদুমের ১৬, এয়ারপোর্ট এলাকার ১৪, পবার ৮, কর্ণহার এলাকার ১০, দামকুড়ার ৮ জন এবং কাশিয়াডাঙ্গার ৮ জনের নাম আছে। তবে তালিকার কোনো স্থানে কোনো কর্মকর্তার স্বাক্ষর নেই।এই তালিকার ১ নম্বরে নাম রয়েছে পটু বাবু। তিনি ৭ জুলাই গ্রেপ্তার হয়েছেন। ২ নম্বরে নাম আছে ককটেল মুরাদ। তিনি গ্রেপ্তার হয়েছেন ২১ জুলাই। পটু বাবুর ব্যাপারে লেখা রয়েছে, ‘তিনি গাঁজা ফেন্সি বিক্রেতা ও ছিনতাই চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। জিরো পয়েন্ট বড় মসজিদের দক্ষিণ পাশে মসজিদ মিশন স্কুলের আশপাশে বিভিন্ন দোকানে পণ্য সরবরাহকারী কাভার্ড ভ্যান গাড়ি থেকে তিনি চাঁদাবাজি করেন। তিনি ভুয়া সাংবাদিকের কার্ড করে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন। বর্তমানে সক্রিয়।’গ্রেপ্তার ককটেল মুরাদের ব্যাপারে লেখা হয়, ‘তিনি গাঁজা বিক্রেতা ও ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। জিরোপয়েন্ট বড় মসজিদ এলাকায় চাঁদাবাজি করেন। তাঁর বিভিন্ন অপকর্মে ও অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠিত বলে জানা যায়।’গত বুধবার (২৩ জুলাই) মোস্তাফিজুর রহমান নামের এক ডেভেলপার ব্যবসায়ী দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। এ মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ১৮ জনের নাম রয়েছে ছড়িয়ে পড়া ‘চাঁদাবাজদের’ কথিত ওই তালিকায়। ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া পটু বাবু ও ককটেল মুরাদও এ মামলার আসামি।এ ছাড়া এ মামলার আসামি এমদাদুল হক লিমন, আমিনুল ইসলাম রিগেন, এস এম সুলতান, আরিফুল শেখ বনি, মমিনুল ইসলাম মিলু, জীম, ডালিম, টিপু, লিটন, তুহিন, নাসির, মিজান, জাফর ইমান দীপ্ত, শামছুল হোসেন মিলু, সানোয়ার হোসেন এবং শাওনের নাম কথিত ওই তালিকায় দেখা গেছে। এই ১৮ জন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে। তালিকায় নাম এবং মামলা হওয়ায় ভীষণ চটেছেন তারা।চাঁদাবাজির মামলাটি হওয়ার পর এর প্রতিবাদে গত শনিবার (২৬ জুলাই) রাজশাহী জেলা ও নগর বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে এ তালিকা নিয়ে প্রশ্ন উঠলে চাঁদাবাজির মামলার আসামি নগরের বোয়ালিয়া (পশ্চিম) থানা বিএনপির সভাপতি শামছুল হোসেন মিলু দাবি করেন, এই তালিকা পুলিশের।তিনি বলেন, ‘১২৩ জনের যে তালিকাটার কথা আসছে, সেটা আমি যা দেখলাম সেটাতে ওসি সাহেবের স্বাক্ষর আছে। আমার কাছে প্রমাণ আছে। বোয়ালিয়ার ওসির স্বাক্ষর আছে। আমার কাছে এইটা আছে, কপি আছে। আমার কাছে আছে। ওসি সাহেব ষড়যন্ত্র করে করেছে।’ ‘প্রশাসনের প্রেসক্রিপশনে’ মামলাটি হয়েছে বলে তিনি দাবি করেন।তালিকার ৮ নম্বরে নাম আছে মামলার ২ নম্বর আসামি রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমনের। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘এটা (তালিকা) কারা করেছে আমরা বলতে পারব না। যেভাবে তালিকা করা হয়েছে, মানে যারা করেছে (চাঁদাবাজি) তাদের নামের তালিকা এসেছে, যারা করেনি তাদেরও নাম ওখানে চলে এসেছে।’তালিকায় নামের প্রতিবাদ করেছেন জানিয়ে এই ছাত্রদল নেতা বলেন, ‘এইটা আমি নিজেই সিটিএসবির ডিসির (নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার) কাছে গিয়ে বলে এসেছি, এ রকম কোনো ঘটনা যদি ঘটে থাকে (তালিকা যদি করা হয়) পুনরায় তদন্ত করে আপনারা এটার ব্যবস্থা গ্রহণ করবেন। এতে আমাদের কোনো আপত্তি থাকার কথা না।’এই তালিকা কার, এমন প্রশ্নে আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ‘যে তালিকার কথা বলছেন, সেটা আমি জানি না। তবে বিভিন্ন সময়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা করা হয়। এটা শুধু পুলিশ করে না, বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে। তারা এই তালিকা করে পুলিশকে দেয়। পুলিশ ভেরিফাই করে। কারণ, অ্যাকশন নেওয়ার দায়িত্ব তো পুলিশের। বিভিন্ন হাত ঘুরেই তালিকাগুলো করা হয়। পুলিশ ভেরিফাই করে এটা সঠিক আছে কি না। এইটা সেই রকম তালিকা কি না সেটা আমার জানা নাই।’তিনি বলেন, ‘যারা চাঁদাবাজ, সন্ত্রাসী—তাদের তো অ্যারেস্ট করতে হবে। মানুষকে তো স্বস্তিতে রাখতে হবে। মানুষ বিগত দিনগুলোতে সাফার করেছে, যার জন্য মানুষের মধ্যে ক্ষোভ ছিল। এখন আমরা যদি এই ক্ষোভের জায়গাগুলো না কমাতে পারি, যদি এখনো স্বস্তিতে না রাখতে পারি, তাহলে তো ভবিষ্যতে আবার মানুষকে রাস্তায় নামতে হবে। একটা রাষ্ট্রে মানুষ স্বস্তিতে থাকার জন্য কতবার রাস্তায় নামতে হবে? আমরা চেষ্টা করছি মানুষকে যাতে আর রাস্তায় নামতে না হয়। চাঁদাবাজেরা সে যেই দলেরই হোক, দলীয় পরিচয় যা-ই হোক, তার পরিচয় মানুষের কাছে চাঁদাবাজ। যারা চিহ্নিত চাঁদাবাজ তারা ছাড় পাবে না।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার মোল্লা বাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মাওলানা মরহুম আতিকুর রহমান আবু Read more

রায়পুরে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
রায়পুরে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং চর বংশী ইউনিয়ন জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬জুন) বিকালে মোল্লার হাট বাজারস্থ বিএনপির Read more

সাকিবকে পেছনে ফেললেন আমির
সাকিবকে পেছনে ফেললেন আমির

বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়েছে সিলেট টাইটন্স। সিলেটের এ জয়ে বড় অবদান রেখেছেন পেসার মোহাম্মদ আমির। এদিন চার ওভার Read more

মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুরে আত্মকর্মসংস্থান প্রকল্পের অর্থায়নে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার বাওয়ার কুমারজানি গ্রামে Read more

বিদেশে পাঠানো কর্মীদের ৮০ ভাগ সমস্যা দেশেই তৈরি হয়: পররাষ্ট্র উপদেষ্টার
বিদেশে পাঠানো কর্মীদের ৮০ ভাগ সমস্যা দেশেই তৈরি হয়: পররাষ্ট্র উপদেষ্টার

এবার দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, প্রবাসীদের সমস্যা সবার আগে সমাধান করতে হবে। দূতাবাসের সীমাবদ্ধতা থাকলেও মানুষকে Read more

তিন দফা দাবিতে আন্দোলনে পাবিপ্রবি স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা
তিন দফা দাবিতে আন্দোলনে পাবিপ্রবি স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রশাসনের কাছে তিন দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচী পালন করেছেন স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন