মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে বালু মহালের নিয়ন্ত্রণ নিয়ে দুই জলদস্যু চক্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্যুটার মান্নান (৪২) নামে এক শীর্ষ জলদস্যু নিহত এবং তার সহযোগী হৃদয় বাঘ (৩২) গুলিবিদ্ধ হয়েছেন।সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গজারিয়ার ইমামপুর ইউনিয়নের কালিপুরা চরে এ ঘটনা ঘটে।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আলম আজাদ জানান, স্যুটার মান্নান ও তার তিন সহযোগী একটি ইঞ্জিনচালিত ট্রলারে অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষ জলদস্যু পিয়াস-নয়ন গ্রুপ তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে মান্নান গ্রুপও। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মান্নান। আহত হৃদয় বাঘকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।ওসি আরও জানান, মান্নানের সঙ্গে থাকা অপর দুই সহযোগী নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। তারা গুলিবিদ্ধ হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর)

আজ এনসিএলের দুটি ম্যাচ রয়েছে। এছাড়া টেনিসে আছে জাপান ওপেনের খেলা। প্রিমিয়ার লিগ ও লা লিগাতেও রয়েছে বেশ কিছু লড়াই।জাতীয় Read more

বৃষ্টির পর ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে পাকিস্তানের লাহোর
বৃষ্টির পর ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে পাকিস্তানের লাহোর

দুয়ারে কড়া নাড়ছে শীত। কয়েক দিনের শুষ্ক আবহাওয়ার পর এক পশলা বৃষ্টিতে ঢাকার বাতাস আজ ‘সহনীয়’। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার Read more

ঈশ্বরদীতে বালুমহলে আধিপত্য বিস্তারে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ ৭
ঈশ্বরদীতে বালুমহলে আধিপত্য বিস্তারে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ ৭

পাবনার ঈশ্বরদীতে বালুমহল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বালু উত্তোলন Read more

আংশিক মেঘলা ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই
আংশিক মেঘলা ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে আকাশে আংশিক মেঘের উপস্থিতি রয়েছে। তবে সারাদিন আবহাওয়া শুষ্ক থাকবে। একইসঙ্গে বৃষ্টিরও কোনো Read more

উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন
উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন

মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে। তবে সারাদেশের সঙ্গে সিলেটের Read more

ঘের নিয়ে দ্বন্দ্ব, নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি খুন
ঘের নিয়ে দ্বন্দ্ব, নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি খুন

যশোরের শিল্পশহর নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলামকে (৫০) এলোপাতাড়ি ও গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় অভয়নগর উপজেলার সুন্দলি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন