ফিলিস্তিনের গাজায় ত্রাণ সহায়তা আটকে দিয়ে ইসরায়েল ‘স্পষ্টভাবেই’ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।রোববার (২৭ জুলাই) দেশটির গণমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, গাজায় যে ধ্বংসযজ্ঞ চলছে, তা “একেবারেই অমার্জনীয়”। তিনি বলেন, “আমাদের যুদ্ধের নিয়ম রয়েছে, আর তা নির্দোষ মানুষের মৃত্যু ঠেকাতে তৈরি করা হয়েছে। ইসরায়েল যে সিদ্ধান্ত নিয়েছে — খাদ্য সরবরাহ বন্ধ করা — তা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।”তিনি বলেন, “আন্তর্জাতিক আইন বলছে, কোনও সংঘাতের জন্য নির্দোষ মানুষকে দায়ী করা যায় না।”ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ফ্রান্সের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে অ্যান্থনি অ্যালবানিজ বলেন, অস্ট্রেলিয়া এই মুহূর্তে এমন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনায় নেই। তবে যদি টেকসই রাষ্ট্র গঠনের উপযুক্ত শর্ত পূরণ হয়, সেক্ষেত্রে বিষয়টি বিবেচনায় আনবে তারা।তিনি বলেন, “আমরা কোনও প্রতীকী সিদ্ধান্ত নেব না। যদি মনে করি এটাই সঠিক পথ, তাহলে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনই কি সময়? আমরা কি খুব শিগগিরই তা করতে যাচ্ছি? না, এখনও না। তবে আমরা গঠনমূলকভাবে এই ইস্যুতে জড়িত থাকব।”অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, একটি কার্যকর দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য গাজা ও পশ্চিম তীর পুনর্গঠন এবং বসতি স্থাপন সংক্রান্ত বিষয়গুলোরও সমাধান প্রয়োজন।গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “এক বছরের একটি শিশু হামাস যোদ্ধা নয়। গাজায় বেসামরিক মানুষজনের মৃত্যু ও ভোগান্তি পুরোপুরি অগ্রহণযোগ্য ও অমার্জনীয়।”আনাদোলু জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত গাজায় ৫৯ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই সামরিক অভিযান গাজার স্বাস্থ্যব্যবস্থা ভেঙে ফেলেছে, চরম খাদ্য সংকট তৈরি করেছে এবং পুরো অঞ্চলটিকে মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অষ্টগ্রামে ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে লুট
অষ্টগ্রামে ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে লুট

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত ১৬শ শতকে সুলতানি আমলে নির্মিত ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে অর্থ লুট করে নিয়ে গেছে Read more

কলমাকান্দায় বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
কলমাকান্দায় বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় বজ্রপাতে দিদারুল হক নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।রবিবার (২৭ এপ্রিল) রাত দশটায় উপজেলার খারনৈ এলাকায় হাফসা রা: Read more

২৪ দিন ধরে ওসি শূন্য বেনাপোল পোর্ট থানা, তদন্ত ওসি নেই ৭ বছর
২৪ দিন ধরে ওসি শূন্য বেনাপোল পোর্ট থানা, তদন্ত ওসি নেই ৭ বছর

যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানায় ২৪ দিন পার হয়ে গেলেও নতুন কাউকে ওসি (প্রশাসনিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। যে কারণে Read more

গাজায় গণহত্যা নিয়ে বিশ্ব নির্বিকার থাকতে পারে না: প্রেসিডেন্ট সিলভা
গাজায় গণহত্যা নিয়ে বিশ্ব নির্বিকার থাকতে পারে না: প্রেসিডেন্ট সিলভা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড চলমান গণহত্যার প্রতি বিশ্ব উদাসীন থাকতে পারে না বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন